ভিডিও বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৬ ০৬:৪৫ পিএম

বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

বগুড়ার নন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ১

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে আরেকটি ট্রাকের ধাক্কায় ওবায়দুল ইসলাম (৩০) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর ৪টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কের নন্দীগ্রাম উপজেলার কুন্দারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওবায়দুল ইসলাম যশোরের কেশবপুর উপজেলার পরচক্রা গ্রামের আজিবর মন্ডলের ছেলে।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, মহাসড়কে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে অপর একটি ট্রাক সেটিকে ধাক্কা দেয়। এতে পেছনের ট্রাকের চালক ওবায়দুল ইসলাম গুরুতর আহত হন।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকের ভেতর থেকে তকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের কাজিপুরে জমি নিয়ে বিরোধে মারপিট

১

‘এখনো ছয়টি আঙুল বাকি’, ৪ বিয়ে নিয়ে ভক্তকে জবাব জেনিফারের

২

কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

৩

চাঁপাইনবাবগঞ্জে ৫৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ, মদ ও ১৫ লাখ টাকাসহ গ্রেফতার ৩

৪

বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি বগুড়া জেলা শাখার মানববন্ধন

৫

রাত ১টার মধ্যে ৬ জেলায় বজ্রবৃষ্টির আভাস  

৬