সাংবাদিকদের পেশাগত নিরাপত্তায় স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন জরুরি : ড. ইফতেখারুজ্জামান
রংপুর জেলা প্রতিনিধি : ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তাসহ যাবতীয় সমস্যা সমাধানে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠন করা জরুরি।
এ ধরনের প্রশিক্ষণ সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে অনুসন্ধানী সাংবাদিকতাকে আরও শক্তিশালী করবে। এর মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সাংবাদিকরা আরও বেশি দক্ষতা ও কার্যকর ভূমিকা নিয়ে কাজ করতে পারবেন। এ সময় তিনি সাংবাদিকদের পেশাগত সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক অধিকার নিশ্চিত করতে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের ওপর গুরুত্বারোপ করেন।
আজ শনিবার (২৪ অক্টোবর) রংপুরের আরডিআরএস বেগম রোকেয়া মিলনায়তনে আয়োজিত দুর্নীতিবিরোধী অনুসন্ধানী প্রতিবেদন ও ডেটা সাংবাদিকতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরাম (আরডিআরএফ) যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। অনুষ্ঠানে রংপুর ডিভিশন রিপোর্টার্স ফোরামের (আরডিআরএফ) সাধারণ সম্পাদক আপেল শাহরিয়ার বলেন, সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন ও অনুসন্ধানী সাংবাদিকতা প্রসারে টিআইবির এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
আরও পড়ুনদুর্নীতির চিত্র তুলে ধরা, স্বচ্ছতা নিশ্চিত করা এবং জবাবদিহিমূলক সমাজ প্রতিষ্ঠায় তথ্যনির্ভর সাংবাদিকতার বিকল্প নেই। ভবিষ্যতেও রংপুর অঞ্চলের সাংবাদিকদের পেশাগত কাজের মানোন্নয়নে টিআইবির এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দিনব্যাপী কর্মশালায় রংপুর বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত সাংবাদিকেরা অংশ নেন। এতে দুর্নীতি বিষয়ক অনুসন্ধানী প্রতিবেদন তৈরি, তথ্য-উপাত্ত বিশ্লেষণ এবং ডেটা সাংবাদিকতার বিভিন্ন কৌশল ও প্রায়োগিক দিক নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।
মন্তব্য করুন






