ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২১ সেপ্টেম্বর, ২০২৬ ০২:২২ পিএম

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও পাঁচ শিশু সন্তানসহ নিহত ৯

সৌদিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা-মা ও পাঁচ শিশু সন্তানসহ নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের আল-আহসায় এক দুর্ঘটনায় একই পরিবারের সাত সদস্যসহ ৯ জন নিহত হয়েছেন। নিহত পরিবারের সদস্যদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের পাঁচ শিশু সন্তান রয়েছেন। নিহত শিশুদের মধ্যে তিন ছেলে ও দুইজন মেয়ে।

সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বলছে, অন্য গাড়িতে থাকা দুই তরুণও দুর্ঘটনায় প্রাণ হারান। একটি গাড়ি হঠাৎ দিক পরিবর্তন করায় এই সংঘর্ষ ঘটে বলে জানিয়েছে সৌদির পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগ। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস ও সৌদি রেড ক্রিসেন্টের সদস্যসহ জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে। গাড়ির ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে তারা কাজ করেন।

আরও পড়ুন

আল-আহসার আল-উকাইর-আল-উয়ুন সড়কে এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। সড়কটি আল-আহসা এলাকার গুরুত্বপূর্ণ যোগাযোগপথগুলোর একটি। এটি আল-আহসাকে পূর্বাঞ্চলীয় প্রদেশের উপকূলীয় এলাকার সঙ্গে যুক্ত করেছে। সৌদি আরবজুড়ে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি কমানো এবং সড়ক নিরাপত্তা বাড়াতে কর্তৃপক্ষের নানা উদ্যোগের মধ্যেই এই দুর্ঘটনা ঘটল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এসিআই মটরসে প্রোডাক্ট ম্যানেজার পদে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

জাতিসংঘ অধিবেশনে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হলেন যারা

মদিনা গ্রুপে ম্যানেজার পদে নিয়োগ, ২৫ বছর হলেই আবেদন

মীনা বাজারের নিয়োগ বিজ্ঞপ্তি, ২০ বছর বয়স হলেই আবেদনের সুযোগ

লোহাগড়ায় আওয়ামীলীগের আলোচিত ইউপি চেয়ারম্যান লাবু মিয়া গ্রেফতার

মেসিদের মাঠে উইমেন’স চ্যাম্পিয়ন্স কাপ