ভিডিও বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৯:৪৮ পিএম

যৌতুকের দাবিতে নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

যৌতুকের দাবিতে নির্যাতন ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার : যৌতুকের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং হুমকির প্রতিবাদে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়েছে। আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) জেলার কাহালু উপজেলার জামগ্রাম সোনারপাড়ার হানিফা আক্তার এই সংবাদ সম্মেলন করেন।

এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, বগুড়ার শহরের মালগ্রাম দক্ষিণপাড়ার তাজুল ইসলামের সাথে গত ৮ জানুয়ারি তার বিয়ে হয়। সংসার করাকালে তার স্বামী তাজুল ইসলাম তার কাছে ৫ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে। তাজুল ইসলাম তার সাথে বিয়ের আগে সত্য গোপন রেখে রিক্তা নামের একটি মেয়েকে বিয়ে করে।

পরবর্তী সময়ে তাজুল ইসলাম প্রতারণা করে তাকে না জানিয়ে তার অনুমতি ছাড়াই রিক্তা খাতুনকে পুনরায় বিয়ে করে। উক্ত বিয়ের বিষয়টি তিনি গত ৯ সেপ্টেম্বর জানতে পারলে তাজুল ১০ লাখ টাকা যৌতুক দাবি করে তাকে নিয়ে সংসার করার কথা জানায়। বর্তমানে তিনি বাবার বাড়িতে আছেন বলে জানান।

আরও পড়ুন

বর্তমানে তার স্বামী তাজুল ইসলামসহ ওই পরিবারের সদস্যরা মোবাইল ফোনে তার স্বামীকে তালাক দেওয়ার জন্য হুমকি-ধামকি ও প্রাণনাশের ভয় দেখাচ্ছে। এতে তিনি জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি করে এ ব্যাপারে সবার সহযোগিতা কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে জুয়া খেলায় জড়িত পলাতক পুলিশ সদস্য কারাগারে

বগুড়ার সোনাতলায় হিন্দু সম্প্রদায়ের প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

জয়পুরহাটের পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধ বাড়িতে হামলা ও লুটপাট

করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজের ছাত্র শাহরিয়ার শাফিন শামস্ জেলা পর্যায়ে দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

বগুড়ায় মোকছেদুল হত্যা মামলার অধিকাংশ আসামি এখনও অধরা

বগুড়ার শাজাহানপুরে চুরির অপবাদে এক গৃহকর্মীর ৬ মাস কারাভোগ : প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন