ভিডিও সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ৩১ আগস্ট, ২০২৬ ০৫:৫৫ পিএম

খাগড়াছড়িতে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

খাগড়াছড়িতে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

খাগড়াছড়িতে অভিযান চালিয়ে ১৬০ পিস ভারতীয় সিল্ক ও জামদানি কাতান শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা শাড়ির আনুমানিক মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

আজ সোমবার (৩১ আগস্ট) রাতে খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর আওতাধীন ডাইনচন্দ্রবাড়ী এলাকার জানমারাটিলা ডাউন নামক স্থানে অভিযান চালিয়ে এসব শাড়ি জব্দ করা হয়।

বিজিবি জানায়, খাগড়াছড়ি ব্যাটালিয়ন (৩২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহারিয়ার রাজীবের সার্বিক দিকনির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল ডাইনচন্দ্রবাড়ী এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে জানমারাটিলা ডাউন এলাকায় অভিযান পরিচালনার সময় চোরাকারবারীরা দূর থেকে টহল দলের উপস্থিতি টের পেয়ে পাহাড়ি জঙ্গলের ভেতর পালিয়ে যায়।

আরও পড়ুন

পরে টহল দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় শাড়িভর্তি সাতটি বস্তা জব্দ করে। বস্তাগুলো খুলে গণনা করে ১৬০ পিস ভারতীয় সিল্ক ও জামদানি কাতান শাড়ি পাওয়া যায়। এসব শাড়ির আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।

বিজিবি আরও জানায়, জব্দ করা মালামাল স্থানীয় শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক করলেন নরেন্দ্র মোদি

ড্রেনের মধ্যে কাঁথা-বালিশ, টেলিভিশন এসব ঢুকায়েন না : ডিএসসিসি প্রশাসক

এসএ গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি, স্নাতক পাসেই আবেদন

কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ২৬টি

১৫০ কর্মী নেবে ওয়ালটন প্লাজা, লাগবে না অভিজ্ঞতা

বগুড়ায় একই পরিবারের চার ভাইবোন দৃষ্টিহীন, ভাঙা ঘরেই কাটছে জীবন