ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২০ আগস্ট, ২০২৬ ০৮:০১ পিএম

বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজে ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া  স্কুল এ্যান্ড কলেজে ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

বগুড়া করতোয়া মাল্টিমিডিয়া স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘আন্তঃশ্রেণি ফুটবল ও কাবাডি প্রতিযোগিতা-২০২৬’। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এই প্রতিযোগিতায় প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

ফুটবল প্রতিযোগিতার জুনিয়র গ্রুপে চ্যাম্পিয়ন হয় ৭ম শ্রেণির ‘ক’ শাখা এবং রানার্স আপ হয় একই শ্রেণির ‘খ’ শাখা। সিনিয়র গ্রুপে (ছাত্র) চ্যাম্পিয়ন হয় দ্বাদশ শ্রেণি এবং রানার্স আপ হয় অষ্টম শ্রেণি। ফুটবল প্রতিযোগিতায় ছাত্রীদের গ্রুপে চ্যাম্পিয়ন হয় ‘মল্লিকা’ এবং রানার্স আপ দল হয় ‘কামিনী’। আন্তঃশ্রেণি কাবাডি প্রতিযোগিতায় ছাত্রদের দলে চ্যাম্পিয়ন হয় ‘টাইগার’ এবং রানার্স আপ হয় ‘লায়ন’। এই প্রতিযোগিতায় ছাত্রীদের দলে চ্যাম্পিয়ন হয় ‘কামিনী’ এবং রানার্স আপ হয় ‘মল্লিকা’। 

আরও পড়ুন

অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোজাম্মেল হক বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানান। এসময় অধ্যক্ষ অসিত কুমার সরকার, উপাধ্যক্ষ আনজুমান আরা বেগমসহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোহাম্মদপুরে ‘ত্রাস’ ছড়ানো চুয়া সেলিম, জয় ও বোমা রতন গ্রেপ্তার

চুরি করতে গিয়ে দেখে ফেলায় ৩ জনকে খুন করেন বাবুল

যুক্তরাষ্ট্রে চার্টার বিমান বিধ্বস্ত, নিহত ৮

জগন্নাথপুরে পূর্ববিরোধের জেরে গুলিবিদ্ধ ২, এলাকায় উত্তেজনা

মন্ত্রিসভায় নতুন চার মুখ, রাতে বঙ্গভবনে শপথ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জার্মানির অভিনন্দন