ভিডিও রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৬ আগস্ট, ২০২৬ ০৭:১৭ পিএম

বগুড়ার সান্তাহারে অবৈধভাবে হোটেল পরিচালনা, দুই প্রতিষ্ঠানের ২৫ হাজার টাকা জরিমানা

বগুড়ার সান্তাহারে অবৈধভাবে হোটেল পরিচালনা, দুই প্রতিষ্ঠানের ২৫ হাজার টাকা জরিমানা

আদমদীঘি ও সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে আবাসিক হোটেল পরিচালনার অপরাধে দুটি প্রতিষ্ঠানে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে আদমদীঘির সান্তাহার পৌরসভার স্টেশন রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম এই অর্থদন্ড করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আদমদীঘির সান্তাহার পৌরসভার রেলওয়ে স্টেশন রোড এলাকায় দীর্ঘদিন যাবত বৈধ লাইসেন্স ছাড়াই আবাসিক হোটেলের ব্যবসা পরিচালনা করে আসছিল কয়েকটি আবাসিক হোটেল। এ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আজ রোববার (১৬ আগস্ট) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওই আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন

অভিযানে হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ অনুযায়ী লাইসেন্স ছাড়া আবাসিক হোটেল পরিচালনার অপরাধে সান্তাহার আবাসিক হোটেলকে ২০ হাজার টাকা ও সোনারগাঁও আবাসিক হোটেল কর্তৃপক্ষের ৫ হাজার টাকাসহ মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের লালপুরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

রংপুরে অনলাইন জুয়ার এজেন্ট ইমন গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন অভিযোগে নারীসহ ৯ জন গ্রেফতার

খুলনার জিরো পয়েন্টকে নজরুল চত্বর ঘোষণা সংস্কৃতিবিষয়ক মন্ত্রীর

শিবচরে অজ্ঞাত রোগে এক পরিবারের ১১ জন অসুস্থ

নীলফামারীর ডিমলায় ব্যবসায়ী পরিচয়ে ৫০ হাজার টাকা নিয়ে উধাও