গাজীপুরে গ্লোবাল হলি কুরআন আইডিয়াল মাদ্রাসার সবক প্রদান অনুষ্ঠিত
গাজীপুরে উৎসবমুখর পরিবেশে গ্লোবাল হলি কুরআন আইডিয়াল মাদ্রাসা’র আমপারা, নাজেরা ও হিফজ বিভাগের সবক প্রদান অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট, বৃহস্পতিবার বিকেলে মহানগরের ভুরুলিয়াস্থ সোনার তরী কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআনের সবক প্রদান করেন ঢাকার যাত্রাবাড়ীস্থ জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসার উচ্চতর তাজবীদ ও ক্বিরাত বিভাগের ক্বারী মাওঃ আনিসুর রহমান সিরাজী।
আরও পড়ুনছাওতুল-হেরা শিক্ষা পরিবারে চেয়ারম্যান ও ছাওতুল-হেরা কিডস্ হ্যাভেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রিন্সিপাল মাওলানা আল-আমিন আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে মহামূল্যবান নসিহত পেশ করেন গাজীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতী কামরুল ইসলাম নোমানী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিবাগ জামে মসজিদের ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা আতাহার আলী
মন্তব্য করুন









