ভিডিও শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৮ আগস্ট, ২০২৬ ০১:৩৮ পিএম

ইউক্রেনে রাশিয়ার হামলায় এক শিশুসহ নিহত ৩

ইউক্রেনে রাশিয়ার হামলায় এক শিশুসহ নিহত ৩, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে রুশ বাহিনীর হামলায় এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এ হামলায় আরো তিনজন আহত হয়েছেন।

কিয়েভ আঞ্চলিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান, রাজধানীর কাছে বোরিসপিল জেলার তিনটি স্থানে রুশ হামলা হয়েছে। তিনি বলেন, হামলার পর ধ্বংসাবশেষ পড়ে বেশ কয়েকটি বাড়ি ও যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া একটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়। এদিকে কিয়েভ শহরের ভেতরে প্রায় এক ডজন বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের বিমানবাহিনী উত্তর দিক থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করে।

কিয়েভের সামরিক প্রশাসন জানায়, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে শহরে বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, বিমান হামলার সতর্কতা জারির পর রাজধানীর দুটি জেলায় আগুন লাগার খবর পাওয়া গেছে।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানান, তারা বেশ কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শুনেছেন। বিস্ফোরণের শব্দে শহরের কেন্দ্রস্থল কেঁপে ওঠে। রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে সক্ষম বিমান প্রতিরক্ষাব্যবস্থার ঘাটতি দীর্ঘদিন ধরেই রয়েছে ইউক্রেনে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে হিমাচলে বাস উল্টে নিহত ৮

তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুর আবারও গ্রেফতার

 ফুলহ্যাম ছেড়ে নতুন ঠিকানায় বাংলাদেশি ফারহান

মার্কিন-ইসরাইলি ড্রোন ও যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ প্রদর্শন করল ইরান

মোটরসাইকেল দুর্ঘটনায় গত ছয় বছরে প্রতিদিন গড়ে সাতজনের প্রাণহানি

 যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কাছ থেকে ইতিবাচক বার্তা পাচ্ছে ইরান