ভিডিও বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৬ আগস্ট, ২০২৬ ০৩:৪০ পিএম

মোজতবা খামেনির উপস্থিতি সংকটময় সময়ে শক্তির বড় উৎস : ইরানি প্রেসিডেন্ট

মোজতবা খামেনির উপস্থিতি সংকটময় সময়ে শক্তির বড় উৎস : ইরানি প্রেসিডেন্ট , ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপস্থিতি বর্তমান সংকটময় সময়ে ইরানের জন্য শক্তির একটি বড় উৎস। জনসমক্ষে না থাকলেও দেশের গুরুত্বপূর্ণ কার্যক্রমে খামেনির দিকনির্দেশনা ও ভূমিকা অব্যাহত রয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র তথ্য অনুযায়ী, বুধবার দেওয়া এক বক্তব্যে পেজেশকিয়ান বলেন, তার উপস্থিতি আমাদের জন্য শক্তির একটি বড় উৎস, যা আমাদের কার্যক্রম চালিয়ে যেতে সহায়তা করে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে দীর্ঘদিন ধরে জনসমক্ষে দেখা যায়নি মোজতবা খামেনিকে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আহত হওয়ার পর তিনি প্রকাশ্যে আসেননি। ওই হামলাতেই তার বাবা ও ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। 

আরও পড়ুন

পেজেশকিয়ান জানান, মোজতবা খামেনির সঙ্গে বর্তমানে যোগাযোগ স্থাপন করা অত্যন্ত কঠিন। খামেনির অনুপস্থিতি নিয়ে নানা জল্পনা থাকলেও পেজেশকিয়ান বলেন, তিনি তার সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেছেন এবং সেখানে সৌহার্দ্যপূর্ণ আচরণ ও অত্যন্ত যৌক্তিক দৃষ্টিভঙ্গি দেখেছেন। সূত্র : এনডিটিভি

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালাসের পাঁচ বছর পর ধর্ষণ মামলায় দোষী প্রমাণিত ভারতীয় সাংবাদিক

চার বছরে ফ্যামিলি কার্ডের আওতায় আসবে ১ কোটি ৬০ লাখ পরিবার

বগুড়ায় অবৈধ সীসা তৈরি কারখানার ২ লাখ টাকা জরিমানা, কার্যক্রম বন্ধ

সিলেটে হামের উপসর্গ আরও ২ শিশুর মৃত্যু

জুলাইয়ে সড়কে নিহত ৪১৬ জন : রোড সেফটি ফাউন্ডেশন

মাগুরায় গণহত্যার বিচারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল