ভিডিও রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ১২ জুলাই, ২০২৬ ১০:৩০ পিএম

বগুড়ার শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

বগুড়ার শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার (১২ জুলাই) দুপুরে পৌরশহরের বারোদুয়ারি হাটে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমশিনার (ভূমি) মো. মাহমুদুল হাসান।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, পৌরশহরের বারোদুয়ারি হাটে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ভ্রাম্যামাণ আদালত পরিচালনা করা হয়। অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে পৌরশহরের উত্তর সাহাপাড়ার শহিদুল ইসলামের ছেলে সবুজ শেখকে (৩৫) পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইনে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জাহিদুর রহমান।

আরও পড়ুন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নিয়ায মো. কাযমির রহমান বলেন, জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তাছাড়া এসময় গরু বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে, ক্রেতাদেরও সতর্ক থাকতে হবে যেন তারা দেখে শুনে মাংস কিনেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় প্রবাসীর বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চা দোকানির মৃত্যু

বগুড়ার দুপচাঁচিয়ায় অজ্ঞাত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি

জয়পুরহাটের কালাইয়ে খাল খননে অনিয়ম শ্রমিকের তালিকায় বিত্তবানদের নাম

নওগাঁর রাণীনগরে নিষিদ্ধ জাল জব্দ ও জরিমানা

বগুড়ার শেরপুরে কিশোরীকে ধর্ষণ: গ্রেফতার-১