ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ১০:৫২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ভটভটি উল্টে চালক নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে মুদি দোকানের মালামালবাহী একটি ভটভটি উল্টে এর চালক আনজারুল ইসলাম (৪০) নিহত হয়েছেন। তিনি জেলার সদর উপজেলার লালাপাড়া গ্রামের মো. আবুর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুর পৌনে ২টার দিকে সদর উপজেলার ফিল্ডের হাট এলাকার মেসার্স ভাই ভাই মুদি স্টোর এর মালামাল নাচোল এলাকায় ডেলিভারি করে চাঁপাইনবাবগঞ্জ সদরে ফেরার পথে দুর্ঘটনায় পড়ে ভটভটি গাড়িটি। নেজামপুর ইউনিয়নের ফুলকুঁড়ি নামক স্থানে বৃষ্টির মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক পাশে তালগাছের সাথে ধাক্কায় উল্টে যায়।

আরও পড়ুন

এসময় ভটভটির নিচে চাপা পড়ে ঘটনাস্থলে নিহত হন এর চালক আনজারুল। তবে তার সাথে থাকা ডেলিভারি ম্যান রক্ষা পান। নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে আঙ্গুর চাষে সফল আবু হুরায়রা

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির সামনে গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা

নীলফামারীর ডোমারে বসতবাড়িতে গাঁজা চাষ যুবক গ্রেফতার

দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক

পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণা মামলায় আটক ১

মার্কিন সংস্থার ২৮ কোটি টাকার ওষুধ পেল রামেক হাসপাতাল