ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১১ জুন, ২০২৬ ১০:৪৩ পিএম

বগুড়ার আদমদিঘীতে মাদকসহ গ্রেফতার ৩ জনের কারাদন্ড

বগুড়ার আদমদিঘীতে মাদকসহ গ্রেফতার ৩ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘিতে চার লিটার মদ ও ১০০ গ্রাম গাঁজাসহ ৩জন মাদককারবারিকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে আদমদিঘী উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলো, নওগাঁর পারকোয়ালীয়া রায়কালী এলাকার গফুর মন্ডলের ছেলে আফাজুল মন্ডল(৫০), বগুড়ার আদমদীঘি উপজেলার লক্ষণ কুঁড়ি গ্রামের মোকছেদ ফকিরের ছেলে শাহিন ফকির(৫০) ও জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার পূর্ব আব্দুল্লাপুর এলাকার কালা চান পাহানের ছেলে মিলন পাহান(৩২)।

ডিএনসি সূত্র জানায়, ডিএনসির বগুড়ার ‘খ’ সার্কেলের একটি দলের সহযোগিত্ায় আদমদীঘি উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট(ভূমি) মো: আশরাফুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামে। অভিযানকালে ওই ৩জন আসামিকে গাঁজা ও চোলাইমদসহ গ্রেফতার করে সাজা দেয়া হয়।

আরও পড়ুন

এদের মধ্যে দুইজনকে ৩ দিনের, একজনকে ২০ দিনের বিনাশ্রম কারাদন্ড ও দুইজনকে ৫০০ টাকা আর একজনকে ২০০০ হাজার টাকা অর্থদন্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটের পাঁচবিবিতে আঙ্গুর চাষে সফল আবু হুরায়রা

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির সামনে গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা

নীলফামারীর ডোমারে বসতবাড়িতে গাঁজা চাষ যুবক গ্রেফতার

দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক

পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণা মামলায় আটক ১

মার্কিন সংস্থার ২৮ কোটি টাকার ওষুধ পেল রামেক হাসপাতাল