ভিডিও রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৭ জুন, ২০২৬, ০৬:০৬ বিকাল

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই

কুষ্টিয়ায় শিশু ধর্ষণের অভিযোগে যুবককে গণধোলাই

কুষ্টিয়ায় ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে আছাই সরদার (৩৫) নামে এক যুবককে গণধোলাই দিয়েছেন এলাকাবাসী।

আজ রবিবার (৭ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া শহরের চর মিলপাড়া এলাকায় এ ঘটনায় শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

ওই যুবক পুলিশি পাহারায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক/উপ-পরিচালক ডা. আবদুল মন্নান জানান, প্রাথমিক ভাবে যৌন নির্যাতনের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে তাকে ধর্ষণ করা হয়েছে কিনা।

আরও পড়ুন

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১ টার দিকে শহরের চরমিলপাড়া এলাকায় খেলছিল দুই শিশু। এসময় ওই যুবক শিশুটিকে ফুসলিয়ে পাশের একটি স্কুলে নিয়ে যায়। একজন শিশুকে একটি কক্ষে আটকে রেখে অপর শিশুটিকে তাড়িয়ে দেয় । পরে ওই শিশুটি বাড়ি এসে বিষয়টি জানিয়ে দেয়। পরে স্থানীয়রা ওই শিশুটিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ জানান, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে শিশুটিকে ধর্ষণ অথবা ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামিসার ঘটনায় এ রায় মানুষের মনে আশার সঞ্চার হয়েছে : আইনজীবী

জেন্টল পার্কে ট্রেইনি ম্যানেজার নিয়োগ, লাগবে স্নাতক পাস

মাগুরায় স্ত্রীকে ভিডিও কলে রেখে যুবকের আত্মহত্যা

আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

‘রামিসার বি/চা/র সম্ভব হলে অন‍্য বা’চ্চাদের বি/চা/র হচ্ছে না কেন?’

রাজউকের নিয়োগ বিজ্ঞপ্তি, ১৩৬ জনের চাকরির সুযোগ