ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬, ০৯:৩৯ রাত

দেশে ফিরেছেন সাড়ে ২৯ হাজারের বেশি হাজি, মোট মৃত্যু ৪৬

দেশে ফিরেছেন সাড়ে ২৯ হাজারের বেশি হাজি, মোট মৃত্যু ৪৬

চলতি বছরের হজ সম্পন্ন হওয়ার পর গতকাল বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত মোট ২৯ হাজার ৬৯৪ জন বাংলাদেশি হাজি সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। তিনটি নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে মোট ৭১টি ফিরতি ফ্লাইট পরিচালিত হয়েছে। এর মধ্যে বিমানের ২৪টি, সৌদিয়া এয়ারলাইন্সের ২৮টি এবং ফ্লাইনাসের ১৯টি।

হজ অফিসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৩,৩২৮ জন এবং বেসরকারি ট্রাভেল এজেন্সির মাধ্যমে ২৬,৩৬৬ জন হাজি দেশে ফিরেছেন।

চলতি বছরের হজে সৌদি আরবে মোট ৪৬ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩০ জন পুরুষ ও ১৬ জন নারী, যার মধ্যে মক্কায় ৩৫ জন ও মদিনায় ১১ জন মারা গেছেন। জেদ্দা, মিনা বা মুজদালিফায় কেউ মারা যায়নি।

আরও পড়ুন

 

এছাড়া বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২৬২ জন হাজি চিকিৎসা নিয়েছেন এবং ২৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের হজ কার্যক্রম শুরু হয়েছিল ১৮ এপ্রিল এবং তা শেষ হয় ২১ মে। ফিরতি ফ্লাইট শুরু হয়েছে ৩০ মে থেকে এবং তা চলবে ৩০ জুন পর্যন্ত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে পানিতে ডুবে ২ শিশু ও বেরোবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচিত ছিনতাই মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ৪

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠনের দাবি

বগুড়ায় ডা/কা/তির প্রস্তুতিকালে আন্তজেলা ডা/কা/ত দলের ৪ সদস্য গ্রে/প্তা/র

বগুড়ার যোগাযোগ ব্যবস্থায় আসছে বড় পরিবর্তন, কি ভাবছেন বগুড়াবাসী?

‘রকস্টার’ দেখে অনুভূতি জানালেন সামিরা খান মাহি