ভিডিও শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬, ০৮:৫৯ রাত

বগুড়ার শাজাহানপুরে মারপিট ভাংচুর ও শ্লীলতাহানীর মামলায় একজন গ্রেফতার

বগুড়ার শাজাহানপুরে মারপিট ভাংচুর ও শ্লীলতাহানীর মামলায় একজন গ্রেফতার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে মারপিট, ভাংচুর ও শ্লীলতাহানীর মামলায় ফরহাদ (৩৮) নামের একজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত ফরহাদ উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া গ্রামের ফুল মাহমুদের ছেলে। আজ শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আড়িয়াবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার বাদি শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের নুরুল হকের ছেলে আব্দুল খালেক জানান, শাজাহানপুর উপজেলার রহিমাবাদ মধ্যপাড়া গ্রামে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের উত্তরপাশে তার ৪ শতক জমি আছে। গত ২৫ মে তিনি ওই জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ পূর্বক বাড়িঘর তৈরির কাজ শুরু করেন।

এক পর্যায়ে ৩০ মে সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ, ফুল মাহমুদ, বকুল ইসলামসহ কয়েক ব্যক্তি লাঠিসোটা নিয়ে ওই স্থানে উপস্থিত হয়ে নির্মাণ কাজে বাধা দেয় এবং নির্মাণাধীণ প্রাচীর ভাংচুর করে। সেখানে উপস্থিত আব্দুল খালেকের স্ত্রী ফারহানা শারমিন (৩৪) ও বোন নুরুন্নাহার খাতুন (৩২) ভাংচুর করতে নিষেধ করলে তাদেরকে মারপিট করে এবং শরীরে থাকা সোনার গহনা ছিনিয়ে নেয়।

আরও পড়ুন

এ ঘটনায় আব্দুল খালেক বাদি হয়ে ১২ ব্যক্তির বিরুদ্ধে শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) খোরশেদ আলম জানান, মারপিট ভাংচুর ও শ্লীলতাহানীর মামলায় ফরহাদ (৩৮) নামের এক আসামীকে আজ শুক্রবার (৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে আড়িয়া বাজার এলাকা থেকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বাংলাদেশ ২.০’ শিরোনামে বিকল্প বাজেট প্রস্তাব এনসিপির

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে পুশব্যাকের শিকার নারী-পুরুষ ও শিশুরা ভারত সীমান্তে

রংপুরে পানিতে ডুবে ২ শিশু ও বেরোবি শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জে আলোচিত ছিনতাই মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ৪

মিমি চক্রবর্তীর বিরুদ্ধে চার্জশিট গঠনের দাবি

বগুড়ায় ডা/কা/তির প্রস্তুতিকালে আন্তজেলা ডা/কা/ত দলের ৪ সদস্য গ্রে/প্তা/র