ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬ ০৭:৪৭ পিএম

আর্জেন্টিনার জার্সি পরে আসলেই অর্ধেক ফি নেওয়ার ঘোষণা আইনজীবীর

ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মধ্যেই ব্যতিক্রমী এক ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিঠুন সাহা। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থক হিসেবে পরিচিত এই আইনজীবী ঘোষণা দিয়েছেন, বিশ্বকাপ চলাকালীন তার চেম্বারে আর্জেন্টিনার জার্সি পরে আসা ক্লায়েন্টদের জন্য থাকবে বিশেষ অফার।

তার এ ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেকেই বিষয়টিকে বিশ্বকাপ উন্মাদনার মজার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন, আবার কেউ কেউ এটিকে আইনসেবার ক্ষেত্রে একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে মন্তব্য করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে অ্যাডভোকেট মিঠুন সাহা বলেন, ‘আইন পেশা অত্যন্ত গুরুতর একটি বিষয় হলেও মানুষের সঙ্গে সম্পর্ক ও আন্তরিকতার জায়গাটাও গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ উপলক্ষে ফুটবলপ্রেমীদের মধ্যে যে আনন্দ-উচ্ছ্বাস তৈরি হয়েছে, তার সঙ্গে আমিও সম্পৃক্ত হতে চেয়েছি। তাই আর্জেন্টিনা সমর্থকদের জন্য এই বিশেষ অফারের ব্যবস্থা করেছি।’

তিনি বলেন, ‘খেলাধুলা মানুষকে একত্রিত করে এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি করে। আমার এই উদ্যোগের উদ্দেশ্য শুধুই বিশ্বকাপের আনন্দ ভাগাভাগি করা। আশা করি এটি ফুটবলপ্রেমীদের মাঝে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করবে।’

আরও পড়ুন

এদিকে তার এমন ঘোষণাকে কেন্দ্র করে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে বেশ উৎসাহ দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি শেয়ার করে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ বলছেন, বিশ্বকাপ উপলক্ষে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সেবাদাতারা নানা ধরনের অফার দিলেও একজন সুপ্রিম কোর্টের আইনজীবীর পক্ষ থেকে এমন উদ্যোগ সত্যিই ব্যতিক্রমী।

অ্যাডভোকেট মিঠুন সাহার চেম্বার ঢাকার বনশ্রীর মেরাদিয়া এলাকায় অবস্থিত। চেম্বারের সময়সূচি অনুযায়ী, শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত এবং অন্যান্য দিন বিকাল ৪টা থেকে রাত ১১টা ৩০ মিনিট পর্যন্ত তিনি ক্লায়েন্টদের সেবা প্রদান করে থাকেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমকালো আয়োজনে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

জয়পুরহাটের পাঁচবিবিতে আঙ্গুর চাষে সফল আবু হুরায়রা

দিনাজপুর বড়পুকুরিয়া কয়লাখনির সামনে গুরুত্বপূর্ণ রাস্তাটির বেহাল দশা

নীলফামারীর ডোমারে বসতবাড়িতে গাঁজা চাষ যুবক গ্রেফতার

দিনাজপুরে আধুনিক কৃষি পদ্ধতিতে গ্রীষ্মকালীন ফুলকপি চাষে সফল কৃষক

পাবনার ভাঙ্গুড়ায় প্রতারণা মামলায় আটক ১