ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৫ জুন, ২০২৬ ০৭:১৮ পিএম

নীলফামারীর ডিমলায় বজ্রপাতে কৃষক নিহত, আহত গৃহবধূ

নীলফামারীর ডিমলায় বজ্রপাতে কৃষক নিহত, আহত গৃহবধূ

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় পৃথক দু’টি বজ্রপাতের ঘটনায় কৃষক নিহত এবং গৃহবধূ গুরুতর আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাউতারা ও বালাপাড়া ইউনিয়নে এ ঘটনাগুলো ঘটে। নিহত কৃষক রবিউল ইসলাম (৫১) উপজেলার নাউতারা ইউনিয়নের নাউতারা নিজপাড়া গ্রামের নুরল ইসলামের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বিকেলে বাড়ির পাশের কৃষিজমিতে ভুট্টা গাছের খড়ি সংগ্রহ করতে যান তিনি। এসময় হঠাৎ কালো মেঘে আকাশ ঢেকে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। একপর্যায়ে প্রচণ্ড বজ্রপাত তার ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

অপরদিকে একই সময়ে উপজেলার বালাপাড়া ইউনিয়নের সোভানগঞ্জ গ্রামে বজ্রপাতে আহত হন জাহিদুল ইসলামের স্ত্রী সেরিনা বেগম (৩০)। তিনি নিজ বাড়িতে গৃহস্থালির কাজ করছিলেন। বজ্রপাতের বিকট শব্দ ও বৈদ্যুতিক শকের প্রভাবে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

এদিকে আবহাওয়াজনিত দুর্যোগের এই মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বেড়ে যাওয়ায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা। তারা বজ্রপাতের সময় খোলা মাঠ, কৃষিজমি, নদী ও উঁচু স্থানে অবস্থান না করা, গাছের নিচে আশ্রয় না নেওয়া এবং দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন।

ডিমলা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত কৃষক রবিউল ইসলামের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি সরকারি বিধান অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হেসেখেলে হারাল মেক্সিকো

এক ম্যাচেই ২ লাল কার্ড, ৯ জন নিয়ে খেলছে দক্ষিণ আফ্রিকা

চুক্তি অনুমোদনের কথা জানিয়ে ইরানে হামলার পরিকল্পনা স্থগিত করলেন ট্রাম্প

লাল কার্ড দেখে মাঠ ছাড়লেন সিথোলে

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে মেক্সিকো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ফুটবল প্রেমীদের উপচে পড়া ভিড়