৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ড এলাকায় ৬ বছরের এক (মেয়ে) শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে।
শুক্রবার (২২ মে) বিকেলে ৯নং ওয়ার্ডের আনন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটলেও রাতে জানাজানি হওয়ায় উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
অভিযুক্তরা হলেন- একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো (২২) এবং জামাল পাটোয়ারীর ছেলে সোহেল (২১)। তাদের একজনকে আটক করা হয়েছে এবং আরেকজন পলাতক রয়েছে।
রাকিবুল ইসলাম নামে ওই এলাকার এক স্থানীয় বাসিন্দা বলেন, বিকেলে এই ঘটনা ঘটার পর শিশুটির মা বিষয়টি বুঝতে পারেন। তিনি প্রথমে কাউকে কিছু বলেননি।
পরবর্তীতে শিশুটির শারীরিক অবস্থা খারাপ হলে তাকে হাসপাতালে নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়।
আরও পড়ুনএদিকে এই ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। অভিযুক্ত দুজনই মাদকাসক্ত বলে জানা গেছে।
ফতুল্লা মডেল থানা পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় দুই রকমের বক্তব্য পাওয়া গেছে।
শিশুটির মা বলছে শিশুটিকে ধর্ষণ করা হয়েছে। কিন্তু শিশুটি বলছে দুজনের একজন তাকে ধর্ষণচেষ্টা করেছে। বর্তমানে শিশুটি পুলিশ হেফাজতে রয়েছে। তার স্বাস্থ্য পরীক্ষার পর বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক








