ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ০১ মে, ২০২৬, ০২:৩০ দুপুর

গুলশানে ‘মদ খেয়ে’ মাতলামি, ১৯ জন গ্রেফতার

গুলশানে ‘মদ খেয়ে’ মাতলামি, ১৯ জন গ্রেফতার

রাজধানীর অভিজাত এলাকা গুলশানে মদ্যপ অবস্থায় গণ উপদ্রপ সৃষ্টির অভিযোগে ১৯ জনকে গ্রেফতার করেছে গুলশান থানা পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাতে গুলশান-২ নম্বরের কিংফিশার ও মিডিয়া ক্লাব এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (০১ মে) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাউদ হোসেন এসব তথ্য জানান।

গ্রেফতারকৃত আসামিরা হলেন–রাজীব কুমার পাল, মো. আসিফ, তওসিফ বিন ইউসুফ, আরাফাত এনায়েত, সাইফুর রহমান, মো. মোরসালিন সরদার, মো. সিফাত, কাজী আরিফুর রহমান, জামাল উদ্দিন, সিজান, নূরে সোহেল তুরাগ, জাসেদুল হোসাইন সোহেল, আল আমিন শেখ, তানভীন আহমেদ, আজীম শেখ, শাকিল হোসেন, রনি মিয়া, রাকিবুল ইসলাম রুবেল ও মিনহাজ উদ্দিন।

আরও পড়ুন

এ বিষয়ে গুলশান থানার ওসি দাউদ হোসেন বলেন, রাতে মদ্যপ অবস্থায় গণ উপদ্রপ সৃষ্টির কারণে ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কারও মদ্যপান করার লাইসেন্সও নেই।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নয়াপল্টনে শ্রমিক সমাবেশ শুরু, নেতাকর্মীদের ঢল

জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি সেটা প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী

আগামীকাল দেশজুড়ে শুরু হচ্ছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

প্রতিবেশী ১১ দেশের সঙ্গে সামরিক মহড়া করছে ভারত, নেই বাংলাদেশ

শিল্পকারখানায় কাজের পরিবেশ অত্যন্ত কঠিন ও অমানবিক, নেই শ্রমের যথাযথ মূল্যায়ন

৭ বছর বয়সী শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে চাচাতো ভাইয়ের বিরুদ্ধে