ভিডিও শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৫ এপ্রিল, ২০২৬, ০৮:৪০ রাত

অপহরণের চারদিন পরও বগুড়ার চেলোপাড়ার স্কুলছাত্রী উদ্ধার হয়নি

অপহরণের চারদিন পরও বগুড়ার চেলোপাড়ার স্কুলছাত্রী উদ্ধার হয়নি

স্টাফ রিপোর্টার : অপহরণের চারদিন পার হলেও বগুড়া শহরের চেলোপাড়ার স্কুলছাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা গত ২১ এপ্রিল বগুড়া সদর থানায় অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্ল্যা সরকারপাড়ার মো. আব্দুল আজিজ, আজিজের ছেলে মো. নাঈম ইসলাম (১৯) এবং আজিজের স্ত্রী নার্জিনা আক্তারের (৩৫) বিরুদ্ধে অভিযোগ এনে উল্লেখ করা হয়, বগুড়া ইসলামীক মিশন বালিকা উচ্চ বিদ্যালয়ে তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে (১৩) প্রেমের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ২১ এপ্রিল সকাল সাড়ে ৯টার দিকে  স্কুল যাওয়ার সময় অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন

পরবর্তীতে বিবাদিরা মেয়েকে উদ্ধার করতে তাকে সহযোগিতা করার আশ্বাস দিলেও তা করেননি। এ ব্যাপারে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ মো. ইব্রাহিম আলী জানান, তারা দ্রুত অপহৃত স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে ১১ দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল

ইরানের তেল কেনায় চীনের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

জয়পুরহাটের পাঁচবিবিতে নারী উদ্যোক্তাদের মাঝে সনদ প্রদান

ক্ষমতার অপব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : আইজিপি

চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ শাহরিয়ারের শ্বশুরের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

তীব্র গরমে ও লোডশেডিংয়ে হুঁশ হারালেন ৩ পুলিশ সদস্য