আড়াইহাজারে পুকুরে ডুবে এক শিশুর মৃত্যু
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পুকুরে ডুবে আবু তালহা নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার টেকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আবু তালহা (৪) ওই এলাকার আলী আকবরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুর ১২টার দিকে আবু তালহাকে বাড়িতে দেখতে না পেয়ে তার মা ঘরের আশপাশ ও প্রতিবেশী বাড়িতে খোঁজাখুঁজি শুরু করেন। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখেন স্থানীয় লোকজন। দ্রুত তাকে উদ্ধার করে আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনআড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি,তদন্ত) রিপন কুমার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে খেলতে গিয়ে অসাবধানতাবশত শিশুটি পানিতে পড়ে ডুবে গেছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1777130215.jpg)

_medium_1777129754.jpg)
_medium_1777129529.jpg)


