ভিডিও রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৯ এপ্রিল, ২০২৬, ০৯:০৮ রাত

পুলিশের ৬ কর্মকর্তার নতুন পদায়ন

পুলিশের ৬ কর্মকর্তার নতুন পদায়ন

বাংলাদেশ পুলিশের ছয়জন কর্মকর্তা-পাঁচজন অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) ও একজন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) নতুন দায়িত্বে বদলি করা হয়েছে। 

রবিবার (১৯ এপ্রিল) পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক আদেশে, অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানের স্বাক্ষরে জনস্বার্থে এ পদায়ন কার্যকর করা হয়।

আদেশ অনুযায়ী, মুন্সিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনকে একই জেলার অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যশোর জেলার অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশারকে মুন্সিগঞ্জে এবং যশোরের আরেক অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিনকে পুলিশ সদর দপ্তরে স্থানান্তর করা হয়েছে।

 

অন্যদিকে, মাগুরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষকে নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলে এবং নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার মো. ইমতিয়াজ আহম্মেদকে ফেনীর ছাগলনাইয়া সার্কেলে সহকারী পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পৃথক এক নির্দেশনায় বলা হয়েছে, নারায়ণগঞ্জ ‘খ’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালনরত মো. ইমরান আহম্মেদকে মুন্সিগঞ্জ সদর সার্কেলে বদলি করা হয়েছে। এর আগে তাকে টাঙ্গাইলের গোপালপুর সার্কেলে বদলির যে আদেশ দেওয়া হয়েছিল, তা বাতিল করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, জনস্বার্থে জারি করা এসব বদলির নির্দেশ দ্রুত কার্যকর হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের ৬ কর্মকর্তার নতুন পদায়ন

বগুড়ায় চার কোটি টাকার বার্ন ইউনিট ছয় বছর ধরে তালাবদ্ধ

দুই দফায় হামের টিকা পেয়েছে ১৯ লাখ ৫৩ হাজার শিশু

মাধবপুরে নারী পর্যটককে দলবদ্ধ ধর্ষণ, পলাতক আসামি গ্রেপ্তার

আইনি বিপাকে তামান্না

কক্সবাজারে নৌবাহিনীর অভিযানে বিপুল ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ