ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ১০:২৫ রাত

বাক-প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

বাক-প্রতিবন্ধী গৃহবধূকে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

রংপুর প্রতিনিধি : বাক-প্রতিবন্ধী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ধর্ষক নিফুল মিয়াকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী জানান, গত বছরের ৩১ জুলাই সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাড়িতে একা পেয়ে বাক-প্রতিবন্ধী ওই গৃহবধূকে  জোরপূর্বক ধর্ষণ করে উপজেলার ইমাদপুর ইউনিয়নের পশ্চিমপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে নিফুল মিয়া।

আরও পড়ুন

এঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদি হয়ে ঘটনার দিন রাতে মিঠাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর গ্রেফতার এড়াতে ধর্ষক নিফুল আত্মগোপন করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুর সদর দপ্তরের সদস্যরা আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) ভোরে গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। দুপুরে তাকে মিঠাপুকুর থানায় সোপর্দ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামের রাজারহাটে প্রথমবার মতো পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য

হাতির পিঠে চড়ে যুবকের বরযাত্রা কনে এলো ঘোড়ার গাড়িতে

বগুড়ায় এক প্রার্থীর পোলিং এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন ৪৯২টি

নওগাঁর আত্রাইয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন উদ্যোক্তা শফিকুল ইসলাম 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নিয়ম বহির্ভূত পণ্য বিক্রি, তিন দোকানিকে জরিমানা

বগুড়ার দুপচাঁচিয়ায় নববর্ষকে সামনে রেখে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছে