ভিডিও বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০৪:০১ দুপুর

তেল না পাওয়ায় সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দুর্ভোগে মানুষ

তেল না পাওয়ায় সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ বন্ধ, দুর্ভোগে মানুষ

কুষ্টিয়ার মিরপুরে বিদ্যুৎলাইন মেরামতে নিয়োজিত কর্মীরা পাম্পে গিয়ে গাড়ির তেল না পাওয়ায় প্রায় সাড়ে চার ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। দীর্ঘক্ষণ বিদ্যুৎ লাইন বন্ধ থাকার কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।

গতকাল বুধবার (৮ এপ্রিল) রাতে প্রাকৃতিক দুর্যোগের কারণে মিরপুর উপজেলা আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতির দুটি সাব স্টেশনের ১৫টি ফিডারের বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। লাইন মেরামতের জন্য আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীরা মল্লিক তেল পাম্পে মোটরসাইকেলে তেল নিতে গেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ তাদের লাইনে দাঁড়িয়ে তেল নিতে বলেন। তবে লাইনে দাঁড়িয়েও দীর্ঘক্ষণ তেল না পাওয়ায় বিদ্যুৎ লাইনের জরুরি পরিষেবা ব্যাহত হয়।
 
এ বিষয়ে কুষ্টিয়ার মিরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজ (ডিজিএম) আরিফুল হক বলেন, ‘তকালকে ঝড়ের কারণে আমাদের বেশিরভাগ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা রাত্রে ১২-১টা পর্যন্ত কাজ করে অনেক লাইন চালু করতে পেরেছি। আবার বৃহস্পতিবার সকালের দিকে আবহাওয়া খারাপ হওয়াতে লাইনের কিছু ত্রুটি দেখা দেয়। সকাল ৮টার আগে গাড়ি নিয়ে তেল পাম্পে অপেক্ষা করছিল। আমি ইউএনও মহোদয়কে বলি আমাদের বিদ্যুতের অনেক লাইনে ফল্ট আছে। বিদ্যুৎ সেবা বন্ধ আছে। গ্রাহকরা সেবা পাচ্ছে না। এক্ষেত্রে আপনার একটু সহযোগিতা চাই। আমার লোকজন তেল আনার জন্য পাম্পে গেছেন। যদি তেলটা একটু তাড়াতাড়ি দেয়া হয়, আমি লাইন চেক করে দ্রুত চালু করতে পারবো। তবে আমি এখন পর্যন্ত সহযোগিতা পাইনি।
 
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুরগির বিষ্ঠা নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, গ্রেপ্তার ৪!

আবু সাইদ হত্যা মামলার রায়ের পর আসামিদের হট্টগোল, ‘জয় বাংলা’ স্লোগান

নীরব আইনের ছায়ায় হারাচ্ছে পরিবেশ

হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে যা জানাল ইরান

গ্যারেজের অটোরিকশা রাখা নিয়ে সংঘর্ষ, আহত পু‌লিশসহ শতাধিক

সারাদেশে অবৈধ মজুতকৃত ৪ লাখ ৬৯ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার