ভিডিও শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ এপ্রিল, ২০২৬, ০২:৫০ দুপুর

তেহরানে পুনরায় দূতাবাস চালু করবে স্পেন

তেহরানে পুনরায় দূতাবাস চালু করবে স্পেন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আবারও তেহরানে দূতাবাস চালু করার ঘোষণা দিয়েছে স্পেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেস এ তথ্য জানান।তিনি বলেন, তেহরানে স্পেনের রাষ্ট্রদূতকে পুনরায় দায়িত্ব গ্রহণ করে দূতাবাস খুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সরাসরি ইরানের রাজধানী থেকেই শান্তি প্রচেষ্টায় অংশ নেওয়া যায়।

একই সঙ্গে ইসরাইলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে সদ্য হওয়া দুই সপ্তাহের যুদ্ধবিরতি ভঙ্গের অভিযোগ তোলেন তিনি। তার দাবি, বুধবার লেবাননে বিমান হামলা চালিয়ে ইসরাইল এই আইন লঙ্ঘন করেছে।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননে ব্যাপক বোমাবর্ষণের মাধ্যমে ইসরাইল আন্তর্জাতিক আইন ভেঙেছে।

আরও পড়ুন

বর্তমানে স্পেন পশ্চিমা বিশ্বের মধ্যে অন্যতম কড়া সমালোচক হিসেবে উঠে এসেছে, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরান ও লেবাননে সামরিক কর্মকাণ্ডের বিরোধিতায়।

এছাড়া চলমান সংঘাতের প্রেক্ষাপটে স্পেন ইতোমধ্যে এই সংঘাতে জড়িত যেকোনো বিমানের জন্য তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪ ওভারে ৭ রানে নাহিদ রানার ৩ উইকেট

হরমুজ প্রণালির কাছে বাংলার জয়যাত্রা, ইরানের ছাড়পত্রের অপেক্ষা

কুড়িগ্রামের রাজারহাটে প্রথমবার মতো পেঁয়াজের বীজ উৎপাদনে কৃষকের সাফল্য

হাতির পিঠে চড়ে যুবকের বরযাত্রা কনে এলো ঘোড়ার গাড়িতে

বগুড়ায় এক প্রার্থীর পোলিং এজেন্ট ৮৩৫ জন, ভোট পেলেন ৪৯২টি

নওগাঁর আত্রাইয়ে সাফল্যের স্বপ্ন দেখছেন উদ্যোক্তা শফিকুল ইসলাম