বগুড়ায় নিখোঁজ বৃদ্ধের সন্ধান চাই
বগুড়ায় মো: খলিলুর রহমান (৭৭) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। গত ৬ দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। গত ১ এপ্রিল তিনি নিখোঁজ হন। এ ঘটনায় বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
গত ১ এপ্রিল বিকেল সাড়ে ৪ টার দিকে বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়ার হাকির মোড়ে মিনার মসজিদের গলির মাথায় অবস্থিত বাসা এলাকা হতে বৃদ্ধ মো: খলিলুর রহমান হারিয়ে যান।
এসময় তার পরনে সাদা-কালো স্টাইপ এর ট্রাউজার ও গায়ে নীল রং এর ফতুয়া ছিল। তার চুল-দাড়ি ছোট ও পাকা। সেলুনে চুল কেটে বাসায় যাওয়ার সময় বাসা এলাকা থেকে তিনি নিখোঁজ হন। ব্রেনস্টোক জনিত কারনে তিনি স্পষ্ট করে কথা বলতে পারেন না। কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে দয়া করে ০১৭১১-৭১৫৮২৮ মোবাইল নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুনসন্ধানদাতাকে পুরস্কৃত করা হবে। নিখোঁজ মো: খলিলুর রহমান ঝিনাইদহ জেলার কালিগঞ্জ উপজেলার মঙ্গলপৈতা গ্রামের বাসিন্দা। তবে তিনি বগুড়া শহরের সুনতানগঞ্জপাড়ায় হাকির মোড়ে ছোট ছেলে পুলিশ কর্মকর্তা আল মামুনের বাসায় থাকতেন।
মন্তব্য করুন

_medium_1775481568.jpg)

_medium_1775480779.jpg)


_medium_1775479306.jpg)

