ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৭ মার্চ, ২০২৬, ০৯:১০ রাত

ইরানের জনগণকে বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের সুযোগ করে দিচ্ছি: নেতানিয়াহু

সংগৃহিত,ইরানের জনগণকে বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের সুযোগ করে দিচ্ছি: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং বাসিজ বাহিনীর প্রধান গোলামরেজা সোলাইমানিকে লক্ষ্য করে চালানো ভয়াবহ বিমান হামলার পর এক বিশেষ ভিডিও বার্তায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরাসরি তেহরানের শাসনব্যবস্থা উপড়ে ফেলার অঙ্গীকার করেছেন। 

মঙ্গলবার দেওয়া ওই ভাষণে তিনি স্পষ্টভাবে জানান, ইসরায়েল ইরানের বর্তমান শাসনকাঠামোকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে যাতে দেশটির সাধারণ মানুষ এই ‘নিপীড়নমূলক’ সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার সুযোগ পায়। লারিজানিকে ‘বিপ্লবী গার্ড বাহিনীর’ বস এবং সোলাইমানিকে ‘সন্ত্রাস বিস্তারকারী’ হিসেবে অভিহিত করে নেতানিয়াহু দাবি করেন, এই দুই নেতার মৃত্যু ইরানি জনগণের ওপর চলা দমন-পীড়নের প্রতিশোধ।

নেতানিয়াহু আরও প্রকাশ করেছেন যে, আগের দিনই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পারস্য উপসাগরীয় মিত্রদের সহযোগিতার বিষয়ে বিশদ আলোচনা করেছেন। তিনি জানান, ইসরায়েলি বিমান ও নৌবাহিনী বর্তমানে ট্রাম্প প্রশাসন এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে গভীর সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। সরাসরি সামরিক অভিযান এবং পরোক্ষ মনস্তাত্ত্বিক চাপ—উভয় কৌশলে ইরানকে কোণঠাসা করার পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। 

আরও পড়ুন

ভাষণের শেষে এক রহস্যময় হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, সামনে আরও অনেক বড় চমক অপেক্ষা করছে; আমরা যুদ্ধের সমস্ত রণকৌশল এখনই ফাঁস করব না, তবে এটুকুই বলব—আমাদের ভান্ডারে কৌশলের কোনো অভাব নেই।

সূত্র: সিএনএন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

জিয়া স্মৃতি জাদুঘরকে দ্রুত হেরিটেজ ঘোষণা দিয়ে সংস্কার করা হবে: অর্থমন্ত্রী

সিলেটে পাথরবোঝাই ৪১ ট্রাক্টরসহ আটক ৬

শোলাকিয়ায় ঈদ জামাতের নিরাপত্তায় ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আমি কোনো দলের হয়ে কাজ করিনি: ভাবনা

নয়াদিল্লিতে জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সাক্ষাৎ