ভিডিও সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৬ মার্চ, ২০২৬, ১১:২১ রাত

তারেক রহমানকে দেখতে সৈয়দপুরে সড়কের দুই পাশে মানুষের ঢল

তারেক রহমানকে দেখতে সৈয়দপুরে সড়কের দুই পাশে মানুষের ঢল

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় অবস্থিত সাহাপাড়া খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে যাওয়ার পথে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বচক্ষে এক নজর দেখতে আজ সোমবার (১৬ মার্চ) নীলফামারীর সৈয়দপুর শহরের সড়কের দুই পাশে হাজার হাজার মানুষের ঢল নামে।

সৈয়দপুর বিমানবন্দর থেকে শুরু করে শহর হয়ে দিনাজপুরের পাবর্তীপুরের সোনাপুকুর রাবেয়া ফ্লাওয়ার মিল মোড় পর্যন্ত  কয়েক কিলোমিটার সড়কে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং নানা বয়সী সাধারণ মানুষের ঢল নামে। এ সময় মানুষের ভিড় ঢেলে প্রধানমন্ত্রীর গাড়ির বহর এগিয়ে নিতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের রীতিমতো হিমশিম খেতে হয়েছে।

আজ সোমবার (১৬ মার্চ) ঘড়ির কাঁটায় সকাল ১০টা বেজে ওঠার কিছু সময় পর পরই বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজে করে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে কাল বিলম্ব না করেই  প্রধানমন্ত্রী তার সফর সঙ্গীদের নিয়ে বুলেট প্রুফ লাল-সবুজের বাসযোগে দিনাজপুরের কাহারোলের উদ্দেশ্যে রওয়ানা দেন। এ সময় বিমানবন্দরের বাইরে তারেক রহমানকে বিএনপি ও সহযোগী

আরও পড়ুন

অঙ্গ সংগঠনের হাজারো নেতা কর্মী ও সাধারণ মানুষ মুহুর্মুহু স্লোগানে বিপুলভাবে সংবর্ধনা জানান। প্রধানমন্ত্রীর গাড়িবহর সৈয়দপুর বিমানবন্দর থেকে শহরের বিমানবন্দর, উপজেলা সড়ক, শহীদ ডা. জিকরুল হক সড়ক, শহীদ তুলশীরাম  সড়ক ধরে যাওয়ার সময় শহরের শেষ প্রান্ত সোনাপুকুর রাবেয়া  ফ্লাওয়ার মিল মোড় পর্যন্ত কয়েক কিলোমিটার সড়কের দুই পাশে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, বিভিন্ন পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, ব্যবসায়ীসহ হাজার হাজার মানুষ দাঁড়িয়ে থেকে তাকে স্বাগত ও শুভেচ্ছা জানান।

অনেক স্থানে তার গাড়িবহরে ফুলের পাঁপড়ি ছিঁটিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সৈয়দপুর বিমানবন্দর ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে দেখতে সৈয়দপুরে সড়কের দুই পাশে মানুষের ঢল

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ২ জনের আত্মহত্যা

সিরাজগঞ্জের শাহজাদপুরে আগুনে পাঁচ দোকান পুড়ে ছাই

ঈদ উপলক্ষে রহনপুর রেলবন্দর টানা ৮ দিন বন্ধ

চাঁপাইনবাবগঞ্জে কারেন্ট জাল দিয়ে পাখি হত্যা, ২৫ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জে চাহিদা মত ডিজেল না পাওয়ায় ফসলের উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় কৃষক