ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৫ মার্চ, ২০২৬, ১০:১১ রাত

বগুড়ার আদমদিঘীর ফারজানা রিসাইক্লিং প্লান্টের লাখ টাকা জরিমানা

বগুড়ার আদমদিঘীর ফারজানা রিসাইক্লিং প্লান্টের লাখ টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদিঘী উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, বগড়ার উদ্যোগে আদমদিঘীস্থ ফারজানা রিসাইক্লিং প্লান্ট নামক টায়ার পাইরোলাইসিস কারখানায় আজ রোববার (১৫ মার্চ) মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় কারখানাটিকে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধিত -২০১০) অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ সময় প্রতিষ্ঠানটিকে  এক লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা এবং পরিবেশ অধিদপ্তর বগুড়া জেলার পরিদর্শক মো: মাহমুদুল হাসান প্রসিকিউশন প্রদান করেন।

আরও পড়ুন

এছাড়া উক্ত অভিযানে আদমদিঘী থানা পুলিশ  সার্বিক সহযোগিতা প্রদান করে। মোবাইল কোর্ট পরিচালনাকালে কারখানা মালিককে এটিপি সচল করে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়। এটিপি সচল না হওয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে পরিবেশ সুরক্ষায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধানসভা নির্বাচন সামনে রেখে তৃণমূলের ইশতেহার প্রকাশ

ঝড়ে পদ্মায় সিমেন্ট বোঝাই তিন ট্রলারডুবি

ইরান থেকে আজ রাতে দেশে ফিরছেন ২৮০ জন

ঈদুল ফিতরে দেশ-বিদেশের মুসলমানদের রাষ্ট্রপতির শুভেচ্ছা

শেরপুরে কলাক্ষেত থেকে অজ্ঞাত নারীর খন্ডিত মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত