ভিডিও রবিবার, ২২ মার্চ ২০২৬, ৮ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১৩ মার্চ, ২০২৬, ১১:০৩ রাত

পাবনার চাটমোহরে ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ

পাবনার চাটমোহরে ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ। ছবি : দৈনিক করতোয়া

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহরে সাজেদুল ইসলাম নামে এক কৃষষের ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ উঠেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। গত মঙ্গলবার রাতের কোনো এক সময় ঘটনাটি ঘটে।

ক্ষতিগ্রস্ত কৃষক সাজেদুল ইসলাম উপজেলার হরিপুর ইউনিয়নের গোপালপুর মুসুল্লিপাড়া গ্রামের শাজাহান আকন্দের ছেলে। আর অভিযুক্ত নারীর নাম আসমানী খাতুন। তিনি পার্শ্ববর্তী নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের চামটা গ্রামের আব্দুর রহিমের স্ত্রী।

কৃষক সাজেদুল ইসলাম বলেন, ঋণ করে চলনবিলে ১০ বিঘা জমি লিজ নিয়ে আবাদ করে আসছেন তিনি। তার মধ্যে ৭ বিঘা জমিতে রসুনের মাঝে তরমুজ ও ৩ বিঘা জমিতে রসুনের মাঝে ঝিঙে আবাদ করেছিলেন তিনি। ৮-১০ দিন আগে আসমানী খাতুনসহ কয়েকজন নারী শ্রমিক কাজে নিয়েছিলেন। আসমানি ৫ জন শ্রমিকের জায়গায় ৬ জন শ্রমিক নিয়ে এসেছিলেন।

আরও পড়ুন

এসময় পাঁচজনের বেশি কাজে নেব না বলে জানালে কথা কাটাকাটির একপর্যায়ে আসমানী তাকে হুমকি দেয়। গত বুধবার জমিতে গিয়ে দেখতে পাই, সব তরমুজ গাছ উপড়ে জমির আইলের বিভিন্ন জায়গায় স্তুপ করে রাখা হয়েছে। আগের দিন রাতের কোনো এক সময় কাজটি করা হয়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।

পাশের জমি চাষাবাদকারী মর্জিনা খাতুন জানান, সাজেদুলের জমি থেকে তরমুজের গাছ তোলার পাশাপাশি তার জমি থেকেও তরমুজের গাছ তুলে ফেলেছে। এতে তারও বেশকিছু ক্ষতি হয়েছে। এ বিষয়ে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার হোসেন বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন খারাপ নিয়ে ঈদ উদযাপন জয়া আহসানের!

হরমুজ প্রণালি খুলে দিতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩

পুলিশ সার্জেন্টের সঙ্গে কোলাকুলি, প্রশংসায় ভাসছেন প্রধানমন্ত্রী

বান্দরবানে নিয়ন্ত্রণ হারিয়ে পর্যটকদের নিয়ে বাস খাদে, আহত ২০