ভিডিও বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১২ মার্চ, ২০২৬, ০৩:৪৯ দুপুর

রিয়াল মাদ্রিদের কাছে পাত্তাই পেল না সিটি

রিয়াল মাদ্রিদের কাছে পাত্তাই পেল না সিটি, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : উরুগুয়ের মিডফিল্ডার ফেদেরিকো ভালভের্দের দুর্দান্ত হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে সহজ জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। বুধবার সান্তিয়াগো বার্নাব্যুতে ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটিকে ৩—০ ব্যবধানে হারায় স্প্যানিশ ক্লাবটি।

ম্যাচের আগে বার্নাব্যুতে সমর্থকদের মধ্যে কিছুটা অনিশ্চয়তার আবহ ছিল। রিয়ালের নতুন কোচ আলভারো আরবেলোয়া এখনো পুরোপুরি পরীক্ষিত নন, দলটি টানা দুটি লিগ ম্যাচ হেরেছে এবং গত সপ্তাহে সেল্তা ভিগোর বিপক্ষে শেষ মুহূর্তের একটি ডিফ্লেক্টেড গোলে কোনোমতে জয় পেতে হয়েছে। তবে ভালভের্দের অসাধারণ তিন গোলই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় এবং ম্যানচেস্টার সিটির বিপক্ষে বহু প্রতীক্ষিত এই শেষ ষোলোর লড়াইয়ে রিয়ালকে শক্ত অবস্থানে বসিয়ে দেয়। একই সঙ্গে তিনি চ্যাম্পিয়ন্স লিগে হ্যাটট্রিক করা প্রথম উরুগুইয়ান ফুটবলার হিসেবে কৃতিত্ব অর্জন করেন।

ম্যাচের ২০তম মিনিটে দ্রুত পাল্টা আক্রমণ থেকে প্রথম গোলটি করেন ভালভের্দে। গোলরক্ষক জিয়ানলুইজি ডোনারুম্মাকে পাশ কাটিয়ে নিখুঁত স্পর্শে বল ম্যানসিটির জালে জড়ান তিনি। এর সাত মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভালভের্দে। ভিনিসিয়ুস জুনিয়রের পাস পেয়ে এগিয়ে গিয়ে নিজের তুলনামূলক দুর্বল বাঁ পায়ে নিচু শটে গোল করেন উরুগুইয়ান এই ফুটবলার। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে নিজের সেরা গোলটি করেন তিনি। ব্রাহিম দিয়াজের চিপ পাস নিয়ন্ত্রণে নিয়ে মার্ক গুয়েহির বাড়ানো পা টপকে ভলিতে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন ভালভের্দে। 

আরও পড়ুন

দ্বিতীয়ার্ধে পেনাল্টি পেয়েও ব্যবধান বাড়াতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। তবে ততক্ষণে ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ধারিত হয়ে গেছে এবং শেষ বাঁশি পর্যন্ত সিটি খুব বেশি চাপ তৈরি করতে পারেনি। আগামী মঙ্গলবার ম্যানচেস্টারের ইত্তিহাদ স্টেয়িামে দ্বিতীয় লেগে আবার মুখোমুখি হবে দুই দল। সেই ম্যাচে ঘুরে দাঁড়াতে চাইলে পেপ গার্দিওলার দলের সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। অন্তত ৪ গোলের ব্যবধানে জিততে হবে তাদেরকে।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়াল মাদ্রিদের কাছে পাত্তাই পেল না সিটি

সাইবার হামলায় অচল ইসরায়েলের রেলব্যবস্থা 

যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

খালেদা জিয়াসহ দেশি—বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

ইরাকের বন্দরে দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে হামলা

ঢাকায় নিউজিল্যান্ডের প্রতিনিধি দল