ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ১১ মার্চ, ২০২৬, ০৮:৫৩ রাত

শয়তান যখন কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর রাস্তা থাকে না: বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

বিনোদন ডেস্ক: ২০০৭ সালে ময়মনসিংহের সেই আলোচিত ও অভিশপ্ত ‘আদম পরিবার’। যে পরিবারের ৯ জন সদস্যের একযোগে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার ঘটনা কাঁপিয়ে দিয়েছিল পুরো দেশ। সেই রহস্যময় ঘটনাকে কেন্দ্র করে ভিকি জাহেদের নির্মিত সিরিজ ‘চক্র’ এবার ফিরছে তার দ্বিতীয় কিস্তি নিয়ে। 
 
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক রহস্যময় পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। নিজের পোস্টে বাঁধন লিখেছেন, ‘শয়তান খোঁজে সুখী সংসার। শয়তান যখন আপনার সবচেয়ে কাছের মানুষের রূপ ধরে আসে, তখন পালানোর আর কোনো রাস্তা থাকে না। ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের আসল সত্যটা কী ছিল?’
 
প্রথম সিজনের রুদ্ধশ্বাস শেষ থেকে গল্পটি আবার শুরু হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি আরও লেখেন, ‘প্রথম সিজনের শেষে যেখানে রহস্য শ্বাসরুদ্ধকর অবস্থায় পৌঁছেছিল, ঠিক সেখান থেকেই আবার শুরু হচ্ছে নতুন এক সাইকোলজিক্যাল গেম।’
 
শেষে লিখেছেন, ‘শেয়ার্ড হ্যালুসিনেশন নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও ভয়ংকর কোনো সত্য? আপনারা প্রস্তুত তো? রহস্যের জট খুলতে চোখ রাখুন আইস্ক্রিন-এ। আসছে ‘চক্র’ সিজন ২।’
 
উল্লেখ্য, প্রথম সিজনের সাফল্যের পর এবার ঈদুল ফিতরে দ্বিতীয় সিজন নিয়ে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিল প্ল্যাটফর্মটি। ২০০৭ সালের সেই চাঞ্চল্যকর ঘটনার সঙ্গে ‘শেয়ার্ড হ্যালুসিনেশন’-এর মতো মনস্তাত্ত্বিক বিষয় মিশিয়ে আবারও দর্শকদের সামনে হাজির হচ্ছেন বাঁধন ও ভিকি জাহেদ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

ভোলায় শ্বশুর বাড়িতে আসার পথে লঞ্চে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী

কুড়িগ্রামে পুকুরের পানিতে ডুবে ২০ মাস বয়সী শিশুর মৃত্যু

ঈদের দিনে লাউয়াছড়ায় পর্যটকের উপচে পড়া ভিড়