ভিডিও শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১০ মার্চ, ২০২৬, ১২:৩৬ দুপুর

জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী 

জনগণকে দেয়া সরকারের প্রতিশ্রুতি বিন্দুমাত্র পরিবর্তন হবে না: প্রধানমন্ত্রী , ছবি: সংগৃহীত।

সরকার জনগণের কাছে যে পতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।মঙ্গলবার (১০ মার্চ) রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন বনানীর টিঅ্যান্ডটি মাঠে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, সরকার জনগণের কাছে যে পতিশ্রুতি দিয়েছে তা বিন্দুমাত্র পরিবর্তন হবে না। মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সব প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা দেরি হতে পারে, তাই সবাইকে ধৈর্য্য রাখার আহ্বান জানাই।তারেক রহমান বলেন, নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা হয়েছে। এক মাসের কম সময়ের মধ্যে জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার।

সরকারপ্রধান বলেন, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক দিন, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি৷ আজ আমার জন্য ব্যক্তিগতভাবে আবেগের দিন, বিএনপি ও বর্তমান সরকারের জন্য এই দিনটি ঐতিহাসিক। ফ্যামিলি কার্ড বাস্তবানে দীর্ঘদিন ধরে পরিকল্পনা করেছি, আজ তার বাস্তবায়ন হচ্ছে।

দেশের অর্ধেক জনসংখ্যা নারী উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তাদের যদি মূল্যায়ন করা না হয়, ক্ষমতায়ন করা না হয়, তবে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়। নারীদের সাবলম্বী করে গড়ে তুলতে অর্থনৈতিকভাবে স্বচ্ছল করতে ফ্যামিলি কার্ড প্রকল্প হাতে নেয়া হয়েছে।

আরও পড়ুন

তিনি বলেন, দেশের ১৪টি জেলার ৩৭ হাজার ৫৬৭ জনকে এ কার্ড দেয়া হচ্ছে৷ কড়াইল, ৭তলা ও ভাষানটেকের ১৫ হাজার নারীকে আজ ফ্যামিলি কার্ড দেয়া হচ্ছে। আগামী পাঁচ বছরে দেশের ৪ কোটি পরিবারের নারী প্রধানদের প্রত্যেকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়া হবে।

এ সময় আগামী মাসের মধ্যেই ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও দেয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার পদক পাচ্ছেন ১০৭ পুলিশ সদস্য

‘লক্ষ্য অর্জনে’ ইরানে আবারও হামলার হুমকি ইসরায়েলের

মহান মে দিবস আজ

শ্রমজীবী মানুষের ন্যায্য মজুরি এখনো নিশ্চিত হয়নি : নাহিদ ইসলাম

লেবাননের ৬ মাইল ভেতরে ঢুকে পড়েছে ইসরাইলি বাহিনী

দুর্ঘটনায় আহত আর্জেন্টাইন কোচ