ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৮:৫৬ রাত

চট্টগ্রামে জাহাজ থেকে ২৭ হাজার টন ডিজেল খালাস শুরু

চট্টগ্রামে জাহাজ থেকে ২৭ হাজার টন ডিজেল খালাস শুরু

জ্বালানি তেলের মজুত বাড়াতে সিঙ্গাপুর থেকে আসা ২৭ হাজার ২০৪ টন ডিজেলবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে খালাস শুরু হয়েছে।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ৮টায় ‘এমটি জিউ চি’ নামের জাহাজটি বন্দরে পৌঁছানোর পর দ্রুত খালাস প্রক্রিয়া শুরু হয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

পাশাপাশি, ‘এমটি লিয়ান হুয়ান হু’ নামের আরেকটি জাহাজ ২৭ হাজার টন ডিজেল নিয়ে আজ সোমবার রাতে চট্টগ্রাম বন্দরের ডলফিন জেটিতে বার্থিং করার কথা রয়েছে।

আরও পড়ুন

এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানান, সোমবার ডিজেল নিয়ে দুটি বড় জাহাজ বন্দরে পৌঁছাচ্ছে। এর ফলে দেশের জ্বালানি তেলের মজুত উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এবং সরবরাহ স্বাভাবিক রাখতে সহায়তা করবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মনে করছেন, এই বিপুল পরিমাণ ডিজেল খালাস সম্পন্ন হলে জ্বালানি তেলের মজুত পরিস্থিতি আরও সুসংহত হবে এবং চলমান চাহিদা মেটাতে বিশেষ ভূমিকা রাখবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের গোয়েন্দা সদরদপ্তরে ড্রোন হামলা

যুদ্ধের মধ্যে উন্মুক্ত ময়দানে ঈদের নামাজ পড়ল ইরানিরা

কিশোরগঞ্জে ঈদের দিন নিরাপদ বৃদ্ধাশ্রমে উপহার পাঠালেন ডিসি

ঈদের দিনে পটিয়ায় বাস উল্টে প্রাণ গেল একজনের

ঈদের দিনে গোপালগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ওজোপাডিকোর কর্মকর্তা নিহত

মগবাজারে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, আটক ৫