ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৭:০২ বিকাল

দেশভাগ করে যুক্তরাষ্ট্র তেল দখলের চেষ্টা করছে: ইরান

দেশভাগ করে যুক্তরাষ্ট্র তেল দখলের চেষ্টা করছে: ইরান

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ইরানকে ভাগ করার চেষ্টা করছে। এর পেছনে তাদের উদ্দেশ্য তেল সম্পদ দখল করা।

আজ সোমবার (৯ মার্চ) এক সংবাদ সম্মেলনে বাঘাই বলেন, ইরান অন্য দেশগুলোর সঙ্গে ভালো এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। কিন্তু কারও ভূখণ্ড ব্যবহার করে যদি হামলা চালানো হয়, তাহলে ইরানের আত্মরক্ষার অধিকার আছে। এই প্রতিরক্ষা কার্যক্রমকে শত্রুতা হিসেব ধরা যাবে না।

গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানের দিকে ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র আঘাত হানার অভিযোগ প্রসঙ্গে বাঘাই বলেন, ইরানের ভূখণ্ড থেকে কোনো আক্রমণ চালানো হয়নি। ইরানের সঙ্গে অন্যদের সম্পর্কে ফাটল তৈরির জন্য এটি শত্রুপক্ষের সাজানো নাটক হতে পারে।

আরও পড়ুন

সম্ভাব্য সমঝোতা বা যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতা প্রচেষ্টার বিষয়ে জানতে চাইলে বাঘাই বলেন, এ মুহূর্তে তা প্রাসঙ্গিক নয়। এখন মাতৃভূমি রক্ষার বাইরে কোনো বিষয়ে আলোচনা প্রাসঙ্গিক নয়।

ইসমাইল বাঘাই বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি। ইচ্ছা করে ডেকেও আনেনি। চাপিয়ে দেওয়া হলেও যুদ্ধটি এখন অপরিহার্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশভাগ করে যুক্তরাষ্ট্র তেল দখলের চেষ্টা করছে: ইরান

ব্যর্থতার দায়ে জবি প্রশাসনের পদত্যাগ দাবি ছাত্রদলের

রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

ঠাকুরগাঁওয়ের হরিপুরে যুবকের আত্মহত্যা

চাঁপাইনবাবগঞ্জে সালিশে সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ৮

দুদকের মহাপরিচালক হলেন মোহাম্মদ আলী হোসাইন