ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৯ মার্চ, ২০২৬, ০৪:১৮ দুপুর

নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে দেশটির প্ররিতক্ষা বাহিনী। আজ সোমবার ভোরের দিকে মোজতবার নির্দেশে ইসরায়েলকে লক্ষ্য করে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানি প্রতিরক্ষা বাহিনী।

ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল আইআরইবি-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি। মোজতবা খামেনির পুরো নাম আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনি। তার পুরো নাম উল্লেখ করে আইআরইবির প্রতিবেদনে বলা হয়েছে, নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাঈদ মোজতবা খামেনির নির্দেশে সোমবার ভোরের দিকে দখলদার জায়নবাদী শক্তিকে লক্ষ্য করে এক গুচ্ছ ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। এটি নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম হামলা। 

প্রতিবেদনের সঙ্গে একটি ক্ষেপণাস্ত্রের ছবিও প্রদর্শন করেছে আইআরইবি। সেখানে বলা হয়েছে, ‘আপনার নির্দেশের অপেক্ষায়, সাঈদ মোজতবা’।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনেও একাধিক বিস্ফোরণে কাঁপলো তেহরান

অন্যবারের চেয়ে এবারের ঈদ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে: আইনমন্ত্রী

ঈদে নচিকেতার নতুন গান ‘ভালো থেক’

রোনালদোকে ছাড়াই মাঠে নামছে পর্তুগাল

ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত

ঈদের দিনেও বাড়ি ফিরছেন অনেকে