প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০৫:৩৯ বিকাল
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীসংস্থার উদ্যোগে ক্বিরাত জলসা ও ইফতার মাহফিলের আয়োজন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রীসংস্থার উদ্যোগে ক্বিরাত জলসা ও ইফতার মাহফিলের আয়োজন
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ছাত্রীদের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ক্বিরাত জলসা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।
আজ রবিবার (৮ মার্চ) এই অনুষ্ঠান বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী পূর্বে নিবন্ধন করেছেন তারা অংশগ্রহণের সুযোগ পাবেন।অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াতের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে ক্বিরাত জলসা অনুষ্ঠিত হবে।
এছাড়া অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছে প্রীতি ইফতার। উপস্থিতদের মাঝে বিশেষ হাদিয়া ও প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।
আয়োজকরা বলেন, পবিত্র মাহে রমজানের আধ্যাত্মিক পরিবেশে কুরআনের সাথে সম্পর্ক গভীর করা এবং শিক্ষার্থীদের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহ আয়োজনকে আরও প্রাণবন্ত করে তুলবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ভবিষ্যতেও শিক্ষার্থীদের জন্য এমন ধর্মীয় ও নৈতিকতাভিত্তিক বিভিন্ন আয়োজন অব্যাহত রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক


_medium_1773757338.jpg)

_medium_1773755878.jpg)
_medium_1773748122.jpg)