ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৮ মার্চ, ২০২৬, ০১:৪৭ রাত

তামিমের সেঞ্চুরির পর আফিফ-নাহিদের বলে জয় বিসিবি একাদশের

ছবি: সংগৃহীত, তামিমের সেঞ্চুরির পর আফিফ-নাহিদের বলে জয় বিসিবি একাদশের

পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে প্রস্তুতি ঝালিয়ে নিতে একটি ৫০ ওভারের ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল বিসিএল অল স্টারস একাদশ। মিরপুরে হওয়া এই প্রস্তুতি ম্যাচে ব্যাটারদের কয়েকজন গুরুত্বপূর্ণ রান করেছেন।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ একাদশ ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ২৯৫ রান। দলের হয়ে সেঞ্চুরি করেন ওপেনার তানজিদ তামিম। তিনি ১০১ বলে ১০০ রান করেন, তার ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছক্কা।

শুরুর দিকে সাইফ হাসান করেন ৪৭ বলে ২২ রান। তিন নম্বরে নামা সৌম্য সরকার ছিলেন ব্যর্থ। ২২ রান ১১ রান যোগ করেন। এরপর নাজমুল হোসেন শান্ত ৪৫ বলে ৪০ রানের ইনিংস খেলেন।

মাঝের দিকে দ্রুত রান তোলেন লিটন দাস। তিনি ৩৮ বলে ৪৪ রান করেন, যেখানে ছিল ৪টি চার ও ১টি ছয়। এছাড়া আফিফ হোসেন করেন ২৮ বলে ২৯ রান। শেষ দিকে মেহেদী হাসান মিরাজ ১৫ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেন।

২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বিসিএল অল স্টারস একাদশ ৫০ ওভারে ৯ উইকেটে তোলে ২৫৫ রান। দলের হয়ে সর্বোচ্চ ৫০ রান করেন জিশান আলম (৬৭ বলে)। নাঈম শেখ করেন ৫৩ বলে ৪০ রান।

মাঝের সারিতে মাহফিজুল ইসলাম ২৩ বলে ১৩ ও পারভেজ হোসেন ইমন ২৯ বলে ১৯ রান করেন। অধিনায়ক আকবর আলী ১৯ বলে ১৯ রান করেন।

আরও পড়ুন


শেষদিকে আবদুল গাফফার ৪৮ বলে ৪৯ রান করে লড়াই জমিয়ে তোলেন। রিপন মন্ডল ৪৮ বলে অপরাজিত ৩৯ রান করেন। তবে এই রান তাদের জয়ের জন্য যথেষ্ট হয়নি। ফলে বিসিবি একাদশ ৪০ রানের জয় পায়।


পাকিস্তান সিরিজের আগে এই প্রস্তুতি ম্যাচে কয়েকজন জাতীয় দলের ব্যাটারের ব্যাটই হেসেছে। হোম সিরিজের আগে ব্যাটারদের রান পাওয়াটা দলের জন্য ইতিবাচক দিক হিসেবেই বিবেচিত হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী