ভিডিও শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৭:০৭ বিকাল

নীলের উপস্থিতিতে মুখর মায়ার এক্সপেরিয়েন্স জোন

বসুন্ধরা সিটির লেভেল ওয়ানে মায়ার এক্সপেরিয়েন্স জোনে এক ভিন্ন অভিজ্ঞতার সাক্ষী হলেন দর্শনার্থীরা। সেখানে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী নীল হুরেজাহান। নিজের প্রিয় ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ডের প্রোডাক্টগুলো কাছ থেকে দেখতে এবং অন্যদের সেগুলো সম্পর্কে জানাতে তিনি সেখানে সময় কাটান দর্শনার্থীদের সঙ্গে।

গত শুক্রবার, ৬ মার্চ, সেখানে নীল হুরেজাহান দর্শনার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং মায়ার বিভিন্ন প্রোডাক্ট ও উপাদান সম্পর্কে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। তাঁকে ঘিরে দর্শনার্থীদের উল্লেখযোগ্য সমাগম তৈরি হয়। তাঁর উপস্থিতিতে এক্সপেরিয়েন্স জোনে তৈরি হয় প্রাণবন্ত পরিবেশ।

নীল হুরেজাহান দর্শনার্থীদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে মায়ার ন্যাচারাল প্রোডাক্ট সম্পর্কে জানান এবং নিজেও বিভিন্ন প্রোডাক্ট স্যাম্পলিংয়ে অংশ নেন। অনেক দর্শনার্থী তাঁর সঙ্গে ছবি তোলেন এবং প্রোডাক্ট সম্পর্কে জানতে আগ্রহ দেখান।

পবিত্র রমজান মাস উপলক্ষে প্রতি বছরের মতো এবারও এক্সপেরিয়েন্স জোনের আয়োজন করেছে স্কয়ারের ন্যাচারাল ওয়েলনেস ব্র্যান্ড মায়া। এই এক্সপেরিয়েন্স জোনে দর্শনার্থীরা ভার্চুয়াল AI অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে নিজেদের প্রয়োজন অনুযায়ী স্কিন ও হেয়ার কেয়ার প্রোডাক্ট সম্পর্কে ধারণা নিতে পারেন। পাশাপাশি স্পেশাল প্রোডাক্ট কম্বো ও বিশেষ মূল্যছাড়ও থাকছে ক্রেতাদের জন্য।

আরও পড়ুন

এখানে দর্শনার্থীরা স্যাম্পলিংয়ের মাধ্যমে যাচাই-বাছাই করে নিজের জন্য উপযোগী প্রোডাক্ট কেনার সুযোগ পাচ্ছেন।

মায়ার প্রোডাক্টগুলো সম্পূর্ণ অথেন্টিক সোর্স থেকে সংগৃহীত প্রাকৃতিক উপাদানে তৈরি এবং আন্তর্জাতিক মান বজায় রেখে উৎপাদিত হয়। ফলে ব্র্যান্ডটি অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের আস্থা অর্জন করেছে।

বসুন্ধরা সিটির লেভেল ওয়ানে পুরো রমজানজুড়ে চলবে মায়া এক্সপেরিয়েন্স জোনের এই আয়োজন। মায়ার প্রোডাক্ট ও অভিজ্ঞতা কাছ থেকে জানতে সবাইকে এক্সপেরিয়েন্স জোনে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নীলের উপস্থিতিতে মুখর মায়ার এক্সপেরিয়েন্স জোন

দিনাজপুরের ঘোড়াঘাটে কীটনাশকের দোকানে ডাকাতি

জোভান-নীহাকে নিয়ে বোকা প্রেমের গল্প

বসুন্ধরা টেকনিক্যাল ইন্সটিটিউটে সেমিনার অনুষ্ঠিত

দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড ডিজাইনের গ্যাস স্টোভ নিয়ে এলো আরএফএল

হঠাৎ নরসিংদীর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী , নেই অর্ধেক চিকিৎসক