ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৭ মার্চ, ২০২৬, ০৪:৩৫ দুপুর

ইরানের তিন হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা : সেন্টকম

ইরানের তিন হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে মার্কিন হামলা : সেন্টকম, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : এক সপ্তাহে ইরানের তিন হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে যুক্তরাষ্ট্র। শনিবার (৭ মার্চ) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, গত সপ্তাহে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে অভিযান শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মার্কিন বাহিনী তিন হাজারেরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে এবং ইরানের নৌবাহিনীকে বড় ধরনের বিপর্যয়ের মুখে ফেলেছে। সেন্টকমের দাবি, মার্কিন বাহিনীর হামলায় ইরানের ৪৩টি যুদ্ধজাহাজ ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। মার্কিন বাহিনীর আক্রমণের লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সাইট, ইরানি সামরিক যোগাযোগ ব্যবস্থা, ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইরজিসি) গুরুত্বপূর্ণ ঘাঁটি, যৌথ সদর দপ্তর এবং অন্যান্য কৌশলগত স্থাপনা।

সেন্টকম আরও যোগ করেছে, এই অভিযানে মার্কিন বাহিনী বি-২ স্টিলথ বোমারু বিমান, ড্রোন, যুদ্ধবিমান জেট এবং আরও ডজনখানেক সামরিক সরঞ্জাম ব্যবহার করেছে। এর পাশাপাশি তারা এমন কিছু ‘বিশেষ সক্ষমতা’ ব্যবহার করেছে যা নিরাপত্তার খাতিরে প্রকাশ করা সম্ভব নয়। খবর : ফক্স নিউজ। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তাগাছায় গৃহবধূকে হত্যার অভিযোগে স্বামী স্বাধীন মিয়া আটক

মধ্যপ্রাচ্যে প্রবাসীদের সুরক্ষাই প্রথম প্রায়োরিটি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডোরেমন এর নির্মাতা মারা গেছেন

চট্টগ্রামের বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে ৬ পাচারকারী আটক

ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে: শফিকুর রহমান

বিশেষ চার্টার্ড ফ্লাইটে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি