ভিডিও শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০৬ মার্চ, ২০২৬, ১১:৫৬ দুপুর

অস্কারের মঞ্চে পুরস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা চোপড়া

সংগৃহিত,অস্কারের মঞ্চে পুরস্কার তুলে দেবেন প্রিয়াঙ্কা চোপড়া

বিনোদন ডেস্ক : বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘অস্কার’ বা ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসে পুরস্কার উপস্থাপক (প্রেজেন্টার) হিসেবে নাম লিখিয়েছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। শুক্রবার সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে প্রিয়াঙ্কা নিজেই এই খবর নিশ্চিত করেছেন।  

ভারতীয় গণমাধ্যমের খবর, আগামী ১৫ মার্চ ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে জমকালো এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের অস্কারের আসরে প্রিয়াঙ্কার পাশাপাশি উপস্থাপক হিসেবে আরও দেখা যাবে হলিউড তারকা অ্যান হ্যাথাওয়ে, রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর মতো খ্যাতিমান তারকাদের। বিশেষ করে রবার্ট ডাউনি জুনিয়র এবং গুইনেথ প্যালট্রোর একসঙ্গে মঞ্চে উপস্থিতি ‘আয়রন ম্যান’ ফ্র্যাঞ্চাইজির ভক্তদের জন্য বড় চমক হতে যাচ্ছে। 

প্রিয়াঙ্কা তার পোস্টে আসন্ন এই অনুষ্ঠানের জন্য নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এর আগে চলতি বছরে গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসেও কে-পপ তারকা লিসার সঙ্গে পুরস্কার উপস্থাপনা করে বিশ্বমঞ্চে নিজের জোরালো উপস্থিতির জানান দিয়েছিলেন এই অভিনেত্রী।

আরও পড়ুন

ভারতীয় তারকা হিসেবে প্রিয়াঙ্কার আগে ৯৫তম অস্কারে উপস্থাপক হিসেবে মঞ্চে ছিলেন দীপিকা পাড়ুকোন। সেই আসরে তিনি ‘আরআরআর’ সিনেমার বিশ্বখ্যাত গান ‘নাটু নাটু’র পরিচয় করিয়ে দিয়েছিলেন। এবারের ৯৮তম অস্কার আসরের সঞ্চালনায় আরও থাকবেন জনপ্রিয় উপস্থাপক কোনান ও’ব্রায়েন। 

উল্লেখ্য, এই বছর ১৬টি মনোনয়ন নিয়ে অস্কারের দৌড়ে শীর্ষে রয়েছে ‘সিনার্স’ সিনেমাটি। সেরা অভিনেতা ও অভিনেত্রী বিভাগে তিমোথি শালামে, লিওনার্দো ডিক্যাপ্রিও ও জেসি বাকলির মতো তারকারা লড়াই করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদের দিনে বৃষ্টির পূর্বাভাস

জবি ছাত্রদল নেতা আশরাফুলের ঈদ সামগ্রী বিতরণ

৬ ঘণ্টার ব্যবধানে আরেক দফায় কমলো স্বর্ণের দাম

ঈদ উৎসবে নগরবাসীকে শামিলের আহ্বান নাহিদ ইসলামের

ঈদযাত্রায় বাসে অতিরিক্ত ভাড়া আদায়, ৬৭ হাজার টাকা জরিমানা

আওয়ামী লীগের পুনর্বাসন বন্ধ করতে হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী