ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ১০:৪৮ রাত

বগুড়ার শাজাহানপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বগুড়ার শাজাহানপুরে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে শয়ন ঘরের সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় শান্তনা আক্তার (১৮) নামের এক কলেজ ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের রহিমাবাদ মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

প্রতিবেশীরা জানান, শান্তনা আক্তার বগুড়া ওয়াইএমসিএ স্কুল এন্ড কলেজের একাদশ প্রথম বর্ষের ছাত্রী এবং শাজাহানপুর উপজেলার কামারপাড়া পূর্বপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে। দীর্ঘদিন যাবত শান্তনার পরিবার রহিমাবাদ মধ্যপাড়া এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করত। পারিবারিক কলহের জেরে সেলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে শান্তনা আত্মহত্যা করেছে বলে তাদের ধারণা।

আরও পড়ুন

সংবাদ পেয়ে ইফতারের পর শাজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি মুহা. তৌহিদুল ইসলাম জানান, শান্তনার মৃত্যুর কারণ উদঘাটনে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচারব্যবস্থা সংস্কার ও নারী নির্যাতন রোধে এনসিপি শক্ত অবস্থান নেবে: নাহিদ ইসলাম

সিরাজগঞ্জে ভেজাল বিরোধী অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্বাধীনতা পদকে ভূষিত হচ্ছেন বশির আহমেদ, অশ্রুসিক্ত হোমায়রা-রাজা

লালমনিরহাট রেলওয়ের জমির রাজস্ব আদায়ের নামে চলছে অদ্ভুত কারবার

সিরাজগঞ্জে জমে উঠেছে তাঁত কাপড়ের হাট

জাতিসংঘে বাংলাদেশের প্রার্থীর পক্ষে সমর্থন চাইলেন তারেক রহমান