ভিডিও বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ০৬:৫৬ বিকাল

গাছের ডালে ডালে আমের মুকুল

গাছের ডালে ডালে আমের মুকুল

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: বোচাগঞ্জ উপজেলায় আম গাছের ডালে ডালে মুকুল দেখা দিয়েছে। অনুকূল আবহাওয়া থাকলে এ বছর ভালো ফলনের আশা করছেন কৃষকেরা। উপজেলার বিভিন্ন আম বাগান ঘুরে দেখা যায়, এ বছর আমের ভালো ফলনের সম্ভাবনা আছে।

তবে অনেক কৃষকের সঠিক পরিচর্যার অভিজ্ঞতা কম। তবুও ভালো কিছুর জন্য চেষ্টা চালাচ্ছেন তারা। বাগান মালিকেরা বলছেন, চারপাশে তাকালেই দেখা যাচ্ছে মুকুল।

আশা করছি এ বছর ফলন খুবই ভালো হবে। আবহাওয়া এখনো অনুকূলে থাকায় কৃষকদের চোখে-মুখে আশার আলো। তবে ঝড়-বৃষ্টি বা পোকার আক্রমণ হলে ক্ষতির আশঙ্কাও আছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, মুকুল থেকে ভালো ফলন পেতে এ সময় সঠিক পরিচর্যা অত্যন্ত জরুরি। কৃষি কর্মকর্তারা চারধাপে কিটনাশক স্প্রে করার পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন

মুকুল আসার আগে প্রথম স্প্রে, মুকুল আসার পর ফুল ফোটার আগ মুহূর্তে দ্বিতীয় স্প্রে, আমের আকার ধরার সময় তৃতীয় স্প্রে এবং আমের আটি আকার হওয়ার সময় চতুর্থ স্প্রে করলে ফলন ভালো হওয়ার সম্ভাবনা বাড়ে।

এ ছাড়া গুটি আসার সময় গাছের গোড়ায় পটাশ ও অনুখাদ্য হিসেবে হিউমিক অ্যাসিড প্রয়োগ করলে ফলন বৃদ্ধি ও গুণগতমান ভালো হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাছের ডালে ডালে আমের মুকুল

বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা: ইসি

ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ

এনসিসি ব্যাংকে আর্থিক সাক্ষরতা দিবস ২০২৬ পালন 

পদোন্নতি পেয়ে ব্র্যাক ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন মো. শাহীন ইকবাল ও আহমেদ রশীদ জয়

হঠাৎ ভূমি অফিস পরিদর্শনে প্রতিমন্ত্রী ,আসেননি কোনও কর্মকর্তা