ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ০১:০৯ দুপুর

হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে

হরমুজ প্রণালী এখন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরসিপি) দাবি করেছে, জ্বালানি বাণিজ্যের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী এখন তাদের ‘পূর্ণ নিয়ন্ত্রণে’ রয়েছে।

 মঙ্গলবার (৩ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সিতে দেওয়া এক বিবৃতিতে আইআরসিপি নৌবাহিনীর কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদে এই ঘোষণা দেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমানে এই জলপথ দিয়ে যাতায়াতকারী যে কোনো জাহাজ ক্ষেপণাস্ত্র হামলা বা ড্রোন হামলার উচ্চ ঝুঁকিতে রয়েছে।

বিবৃতিতে আকবরজাদে স্পষ্ট করে জানিয়েছেন যে, হরমুজ প্রণালী এখন সম্পূর্ণভাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর অধীনে। এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তেজনা তুঙ্গে। এর ঠিক আগের দিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা দিতে মার্কিন নৌবাহিনী সেগুলোকে পাহারা (এসকর্ট) দিয়ে নিয়ে যেতে প্রস্তুত। এদিকে মধ্যপ্রাচ্যে পরিস্থিতির ক্রমাগত অবনতি হওয়ায় যুক্তরাষ্ট্র তাদের অজরুরি কূটনৈতিক কর্মীদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। সৌদি আরব, ওমান এবং সাইপ্রাস থেকে দূতাবাসের অজরুরি কর্মকর্তা ও তাদের পরিবারকে চলে যাওয়ার অনুমতি দিয়েছে ওয়াশিংটন। 

আরও পড়ুন

কুর্দি নেতাদের সঙ্গে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার খবরও পাওয়া যাচ্ছে। হরমুজ প্রণালী বন্ধের এই হুমকি বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক নৌ-নিরাপত্তাকে এক ভয়াবহ অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। সূত্র : টাইমস অব ইসরাইল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প