ভিডিও শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৪ মার্চ, ২০২৬, ১২:১৮ রাত

পাকিস্তান সিরিজ দিয়ে দলে ফিরছেন আফিফ

ছবি: সংগৃহীত, পাকিস্তান সিরিজ দিয়ে দলে ফিরছেন আফিফ

স্পোর্টস ডেস্ক : তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে চলতি মাসের ৯ তারিখ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। আসন্ন এই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি সূত্রে জানা গেছে, পাকিস্তান সিরিজের এই দলে জায়গা পেতে যাচ্ছেন আফিফ হোসেন।

সবশেষ বিসিএলে ব্যাট হাতে দারুণ ছিলেন আফিফ। তারই পুরস্কার পেতে যাচ্ছেন এবার। ২০২৪ সালের ডিসেম্বরে সবশেষ ওয়ানডে খেলেছিলেন তিনি। বছর খানেক পর আবার ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন এই অলরাউন্ডার।

ইনজুরির কারণে এই সিরিজের দলে থাকছেন না তানজিম সাকিব। আরেক পেসার হাসান মাহমুদও থাকছেন না।

আরও পড়ুন

আগামী ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শেরে-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। সবকটি ম্যাচই শুরু হবে দুপুর ২.১৫ মিনিট থেকে।

এদিকে আইসিসির মেগা ইভেন্টের বাইরে চলতি বছর এখন পর্যন্ত বাংলাদেশের ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলার কথা রয়েছে। পিএসএল শেষে এপ্রিলে আবার বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিএমপির এডিসি পদমর্যাদার ৭ কর্মকর্তাকে বদলি

গাজীপুরে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ট্রাম্পের ‘প্ল্যান এ’ ব্যর্থ, ‘প্ল্যান বি’ হবে আরও বড় ব্যর্থতা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

কুয়েতে মিসাইল বিস্ফোরণে আরও এক বাংলাদেশির মৃত্যু

গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ

খামেনির ছেলে দুর্বল, ইরানের পরবর্তী নেতা নির্বাচনে আমাকে যুক্ত থাকতে হবে: ট্রাম্প