ভিডিও শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ০৩ মার্চ, ২০২৬ ১১:৪৮ পিএম

জবি কেন্দ্রীয় মন্দিরে গৌড় পূর্ণিমা ও দোলযাত্রা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দিরের আয়োজনে ও শ্রী চৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের তত্বাবধানে প্রথমবারের মতো গৌড় পূর্ণিমা ও দোলযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

৩রা মার্চ ২০২৬ রোজ মঙ্গলবার পূর্ণিমা তিথিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজনে ছিলো বিগ্রহ স্থাপন, গৌর কথা আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, অভিষেক, হলি উৎসব ও মহা প্রসাদ বিতরণ।

দিনব্যাপী আয়োজনে সনাতনী শিক্ষার্থীদের পাশাপাশি অংশগ্রহণ করেন অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও। বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল সংগঠন সমূহের নেতৃবৃন্দের উপস্থিতি আজকের আয়োজনকে করেছে আরো মনোরম এবং দিয়েছে সম্প্রীতির সৌন্দর্য।

আরও পড়ুন

আয়োজক ও সার্বিক তত্ত্বাবধানে শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘের সভাপতি হৃদয় সূত্রধর বলেন, "অনুষ্ঠিত শুভ গৌড় পূর্ণিমা ও দোলযাত্রা প্রথমবারের মত কেন্দ্রীয় মন্দির, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শ্রীচৈতন্য শিক্ষা ও সংস্কৃতি সংঘ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর সার্বিক তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে। এই আয়োজনটি সম্ভব হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল সনাতনীদের মিলিত প্রচেষ্টায়। সকলের নিকট আমি চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি৷ অনুষ্ঠানে সকলের উপস্থিতি এবং আন্তরিকতায় খুবই আনন্দিত হয়েছি৷ এভাবেই কেন্দ্রীয় মন্দিরে প্রতিটি অনুষ্ঠান পালিত হোক।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উদ্বোধনী আসর মাতালেও শাকিরাকে নিয়ে বিতর্ক থামছে না

বৃষ্টিতে ভিজে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

ইরানের সঙ্গে আমাদের যুদ্ধ শেষ: ট্রাম্প

ট্রাম্পের দাবিকে ‘নিছক কল্পনা’ বলে উড়িয়ে দিলো ইরান

বিকেলে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী

জুনের ১০ দিনে এলো ১২০ কোটি ডলার রেমিট্যান্স