ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০২ মার্চ, ২০২৬, ০৯:৪৮ রাত

বগুড়ায় স্কুলব্যাগে মিলল ফেয়ারডিল বাসযাত্রী গ্রেফতার

বগুড়ায় স্কুলব্যাগে মিলল ফেয়ারডিল বাসযাত্রী গ্রেফতার

স্টাফ রিপোর্টার : বগুড়ার শিবগঞ্জে স্কুলব্যাগে ২০ বোতল ফেয়ারডিল (কোডিন ফসফেট) পাচারকালে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়ার সদস্যরা আজ সোমবার (২ মার্চ) দুপুুরে তাকে গ্রেফতার করে। একটি নেভী ব্লু রংয়ের স্কুল ব্যাগের ভিতরে পুরাতন তোয়ালা দ্বারা মোড়ানো কোডিন যুক্ত মাদকদ্রব্য ফেয়ারডিল ভর্তি বোতলগুলো পাওয়া যায়।

বিষয়টি নিশ্চিত করে ডিএনসি বগুড়ার উপপরিচালক মোহা: জিললুর রহমান জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, বগুড়া ‘খ’ সার্কেল কর্তৃক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মুরাদপুরে অভিযান চালানো হয়। সেখানে দিনাজপুর হতে রাজশাহীগামী বিআরটিসির একটি বাস (চট্ট মেট্রো-চ-১২৪৫) থামিয়ে এতে তল্লাশি করা হয়।

আরও পড়ুন

এসময় যাত্রী মারুফের  হেফাজতে থাকা একটি স্কুল ব্যাগে বোতলভর্তি মাদক সিরাপগুলো উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আল মারুফ (১৯) মানিকগঞ্জ সদরের কায়েমতারা এলাকার আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম