ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রকাশ : ০১ মার্চ, ২০২৬, ১১:১৫ রাত

দিনাজপুরের নবাবগঞ্জে তিনদিনে ৪ লাশ উদ্ধার

দিনাজপুরের নবাবগঞ্জে তিনদিনে ৪ লাশ উদ্ধার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে তিনদিনে ৪ লাশ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস দেয়া, পানিতে ডুবে ও হত্যার শিকার হওয়া এসব লাশ উদ্ধার করে পুলিশ। গত ২৫ ফেব্রুয়ারি উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কামালপুর গ্রামের শায়লা পারভীন(৩৫) নামে এক স্বামী পরিত্যক্তা নারীর লাশ তার শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়।

গত ২৬ ফেব্রুয়ারি একই অবস্থায় লাশ উদ্ধার করা হয় উপজেলার পুটিমারা ইউনিয়নের পুটিমারা গ্রামের গৃহবধূ ফারজানা আকতার ওরফে ফারহানার(১৮)। গত ২৭ ফেব্রুয়ারি উপজেলার জয়পুর ইউনিয়নের খিয়ার মির্জাপুর(ঝড়ারপাড়া) গ্রামে একটি পুকুর থেকে উদ্ধার করা হয় ২০ মাস বয়সের নুরানী আকতার নামে এক শিশুর লাশ।

আরও পড়ুন

গত ২৭ ফেব্রুয়ারি রাতে উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ী(ডাঙ্গাপাড়া) গ্রামের মমিনুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম  শামসকে (০৮) হত্যা করা হয়। এসব বিষয়ে থানায় অপমৃত্যু মামলা ও হত্যা মামলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম