ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:০৯ রাত

ঈদের পর আলোচনার মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হবে: সেতুমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক

ঈদের পর আলোচনার মাধ্যমে ফুটপাত দখলমুক্ত করা হবে: সেতুমন্ত্রী ও ডিএসসিসি প্রশাসক

আসন্ন ঈদুল ফিতরের পর নিয়মতান্ত্রিকভাবে ফুটপাত দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালাম।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর নিউমার্কেট এলাকায় আধুনিক ফুটওভার ব্রিজ উদ্বোধনকালে সেতুমন্ত্রী এবং ডিএসসিসি প্রশাসক এসব কথা বলেন। সিটি কর্পোরেশন, ব্যবসায়ী ও হকারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এই কাজ শুরু হবে বলে জানানো হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ৩১টি মার্কেট পরিবেষ্টিত নিউমার্কেট অত্যন্ত জনাকীর্ণ এলাকা। এই ফুটওভার ব্রিজটি জনসাধারণের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমাবে। তবে জনস্বার্থে নির্মিত এই ব্রিজে কোনো অবস্থাতেই অবৈধ হকার বা দোকান বসতে দেওয়া হবে না। তিনি এ বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর সতর্কবার্তা দেন।

ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জনকল্যাণ ও চাহিদাকে প্রাধান্য দিয়ে ডিএসসিসি উন্নয়ন প্রকল্প গ্রহণ করছে। তিনি পবিত্র রমজানে ক্রেতাদের কাছে ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করতে এবং মার্কেট এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব অর্থায়নে নির্মিত এই দৃষ্টিনন্দন ফুটওভার ব্রিজটির ব্যয় হয়েছে ৯ কোটি ৭৭ লাখ ৬২ হাজার ২৫৮ টাকা। এটি নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেড। ২০২৩ সালের ১ জানুয়ারি এর নির্মাণকাজ শুরু হয়ে ২০২৫ সালের ৩০ অক্টোবর শেষ হয়।

আরও পড়ুন

আরসিসি এবং স্টিল স্ট্রাকচারের সমন্বয়ে তৈরি ব্রিজটি ৪২ মিটার দীর্ঘ এবং ২০ ফুট প্রশস্ত। এতে বয়স্ক ও শিশুদের যাতায়াত সহজ করতে চলন্ত সিঁড়ি (এস্কেলেটর) যুক্ত করা হয়েছে। দক্ষিণ সিটির ফুটওভার ব্রিজগুলোর মধ্যে বর্তমানে একমাত্র এই ব্রিজটিতেই এস্কেলেটর সুবিধা রয়েছে।

এছাড়া বিকল্প হিসেবে দুই পাশে ৭ ফুট প্রশস্ত সাধারণ সিঁড়ি রাখা হয়েছে। ক্রেতাদের সুবিধার্থে ব্রিজের পূর্ব পাশে নূর ম্যানশন ও পশ্চিম পাশে নিউ সুপার মার্কেটের সঙ্গে সরাসরি সংযোগ দেওয়া হয়েছে। রাতের নিরাপত্তা ও সৌন্দর্যবর্ধনে এতে আধুনিক লাইটিং ব্যবস্থা স্থাপন করা হয়েছে।

বর্তমানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে মোট ৩১টি ফুটওভার ব্রিজ রয়েছে। এর বাইরে মগবাজার পুরাতন রমনা থানার কাছে আরও একটি ব্রিজের নির্মাণকাজ চলছে। পাশাপাশি পরিবাগ, সোবাহানবাগ, সায়েন্সল্যাব, শাহবাগ, বলাকা ও হাটখোলার মোড়সহ মোট ৭টি ব্রিজ দ্রুত মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাটো মিত্রদের কাপুরুষ বললেন ট্রাম্প

সদরঘাটে লঞ্চের ধাক্কা, ৪৯ ঘণ্টা পর নিখোঁজ মিরাজের মরদেহ উদ্ধার

বাগেরহাটে আগুনে পুড়ে ছাই ৯ দোকান, অর্ধকোটি টাকার ক্ষতি

পাবনায় রিকশাচালকের জবাই করা মরদেহ উদ্ধার

রাজশাহীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

ঝালকাঠিতে শ্বশুর-জামাইকে কুপিয়ে জখম